India vs Bangladesh: বৃষ্টি না হলেও তৃতীয় দিনেও পণ্ড খেলা, গ্রিনপার্কের পরিকাঠামো নিয়েই বিরাট প্রশ্ন
দ্বিতীয় দিনের পর তৃতীয় দিন। কানপুরে ভারত বনাম বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলাও পণ্ড হল। কিন্তু শনিবার ভিলেন হয়েছিল বৃষ্টি। কিন্তু ম্যাচের নির্ধারিত সময় থেকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি কানপুরে। তার পরে সারাদিনে একটি বলও গড়াল না। শনিবার যদি ভিলেন হয় বৃষ্টি তবে রবিবার তৃতীয় দিনে খেলা না হওয়ার জন্য প্রশ্নের মুখে পড়তেই হবে গ্রিনপার্ক স্টেডিয়ামের পরিকাঠামোকে।
রবিবার সারা দিনে তিনবার মাঠ পরিদর্শন করলেন আম্পায়াররা। প্রথমবার সকাল ১০টায়, দ্বিতীয়বার বেলা ১২টায়, তৃতীয়বার দুপুর ২টোয়। কিন্তু তিনবার পরিদর্শন শেষেই খেলা শুরুর জন্য সবুজ সংকেত দিতে পারলেন না আম্পায়াররা।

রবিবার সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছিল। কিন্তু ম্যাচের নির্ধারিত সময় শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে কোনও বৃষ্টিপাত হয়নি। তহালে দুটি সেশন সময় পাওয়ার পরও কেন মাঠের আউটফিল্ড শুকনো করা গেল না? তাহলে কি বৃষ্টিতে আউটফিল্ড ঠিকমতো কভার করাই হয়নি? মাঠ যখন দ্বিতীয় দফায় পরিদর্শন করছিলেন আম্পায়াররা তখনই একাধিক স্থানে কাদা দেখা গিয়েছিল। বালি ফেলে মাঠ শুকানোর কাজ করা হচ্ছিল। কিন্ত তাতেও তৃতীয় দিনের খেলা শুরু করা সম্ভব হল না। এর ফলে ম্যাচের গুরুত্বপূর্ণ দুই দিন নষ্ট হয়ে গেল। এই পরিস্থিতিতে আদৌও ম্যাচের ফলাফল হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ড্র-য়ের দিকে এগোচ্ছে কানপুর টেস্ট।
খেলার যা বর্তমান, তাতে শেষ দুইদিন পুরো খেলা হলেও ফলাফল হওয়া কার্যত অসম্ভব। শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হবে দুই দলকে। প্রথম দিনে ৩৫ ওভার খেলা হয়েছিল, বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে। সেই স্কোরই বহাল আছে। এখনও পুরো খেলাই বাকি। ফলে ম্যাচের ফলাফল হওয়া অত্যন্ত কঠিন তাও কানপুরের পিচে। ম্যাচ ড্র হলে সিরিজ জিতলেও একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতি করার খুব বেশি সুযোগ থাকবে না ভারতের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications