IND vs BAN: কানপুরে দ্বিতীয় টেস্টে পিচ কেমন হচ্ছে? ভারতের ট্র্যাক রেকর্ডই বা কেমন?

IND vs BAN: চেন্নাই টেস্ট জেতার পর কানপুরে সিরিজ জেতার লক্ষ্য নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত। আগামী শুক্রবার থেকে শুরু হবে এই টেস্ট।

চেন্নাই টেস্ট চতুর্থ দিনের প্রথম সেশনেই শেষ হয়ে গিয়েছে। ফলে বিশ্রামেরও কিছুটা সুযোগ পাবেন ক্রিকেটাররা। প্রথম টেস্টের দলই অপরিবর্তিত রেখে দেওয়া হয়েছে।

IND vs BAN

সোমবার টেস্ট শেষ হলে মঙ্গলবার কানপুরে গিয়ে বুধ ও বৃহস্পতিবার অনুশীলনের কথা রয়েছে ভারতীয় দলের। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম অবশ্য ইতিমধ্যেই প্রস্তুত। এই স্টেডিয়ামে ৯টি পিচ রয়েছে। তার মধ্যে দ্বিতীয় টেস্টের জন্য তৈরি রাখা হয়েছে পঞ্চম পিচকে।

গ্রিন পার্ক স্টেডিয়ামের কিউরেটর শিব কুমার জানিয়েছেন, আমরা তিনটি পিচ তৈরি রেখেছি। তবে ম্যাচ সম্প্রচারকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বিসিসিআইয়ের কথাবার্তায় পঞ্চম পিচকে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এই পিচেই খেলা হয়েছিল ২০২১ সালের টেস্ট। পাঁচ দিন ধরে শেষ বল অবধি টেস্টটি চলেছিল।

মূল পিচের দুই পাশে প্র্যাকটিসের পিচও রাখা হয়েছে নিয়ম মেনেই। কিউরেটরের কথায়, পিচ থেকে বোলারদের পাশাপাশি ব্যাটাররাও ফায়দা আদায় করবেন। প্রথম দিনে পিচে বাউন্স থাকবে। দ্বিতীয় সেশন থেকে ব্যাটিং করা সহজ হয়ে যাবে। দ্বিতীয় দিনেও শেষ দুটি সেশন ব্যাটারদের দাপট দেখা যাবে।

কানপুরের পিচ বরাবরই স্পিন সহায়ক হয়। তবে ভারত প্রথম দিন থেকেই বল ঘুরবে এমন পিচ চাইবে না। কানপুরে ভারত তিন স্পিনারও খেলাতে পারে। সেক্ষেত্রে আকাশ দীপের একাদশের বাইরে যাওয়ার সম্ভাবনা থাকবে। ১৯৮৩ সালের পর ভারত কোনও টেস্ট হারেনি কানপুরে। শেষ পাঁচটির মধ্যে চারটি জয়, একটি ড্র।

২০২১ সালে ভারত-নিউজিল্যান্ড টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ভারত তোলে ৩৪৫। শ্রেয়স আইয়ার ১০৫, শুভমান গিল ৫২ ও রবীন্দ্র জাদেজা ৫০ রান করেছিলেন। টিম সাউদি পাঁচটি ও কাইল জেমিসন তিন উইকেট নেন। জবাবে টম লাথামের ৯৫ ও উইল ইয়ংয়ের ৮৯-এ ভর করে কিউয়িরা তোলে ২৯৬।

অক্ষর প্যাটেল পাঁচটি, রবিচন্দ্রন অশ্বিন তিনটি ও রবীন্দ্র জাদেজা ও উমেশ যাদব ১টি করে উইকেট নেন। শ্রেয়সের ৬৫ ও ঋদ্ধিমান সাহার অপরাজিত ৬১ রানের সুবাদে ভারত ৭ উইকেটে ২৩৪ তুলে ডিক্লেয়ার করে। ভারত অবশ্য ৫১ রানে পাঁচ উইকেট হারিয়েছিল। সাউদি ও জেমিসন তিনটি করে উইকেট নেন।

ভারত একটি উইকেট তুলতে না পারার জন্য টেস্টটি ড্র হয়ে যায়। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৯৮ ওভারে ৯ উইকেটে ১৬৫ তোলে। ৮৯.২ ওভারে নবম উইকেট ফেলার পরেও ভারত রাচিন রবীন্দ্র ও আয়াজ প্যাটেলের জুটি ভাঙতে পারেনি। জাদেজা চারটি, অশ্বিন তিনটি, অক্ষর ও উমেশ একটি করে উইকেট নিয়েছিলেন।

কানপুরে এবার ২৪তম টেস্ট ম্যাচ হবে। গ্রিন পার্কে ভারত সাতটি টেস্ট জিতেছে, ড্র ১৩টি। হেরেছে তিনটি টেস্টে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+