IND vs BAN: চেন্নাই টেস্টের সেরা অশ্বিনের একাধিক নজির, 'বুড়ো' হিসেবেও দখলে জোড়া রেকর্ড

IND vs BAN: চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশকে হেলায় হারাল ভারত। এই টেস্ট সাক্ষী থাকল বেশ কিছু মাইলস্টোনের। ক্রিকেটাররা নানা কীর্তি স্পর্শ করলেন। পিছনেও ফেলে দিলেন অনেককে।

প্রথম ইনিংসে শতরান করার পর দ্বিতীয় ইনিংসে বল হাতে ছয় উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা রবিচন্দ্রন অশ্বিন। নিজের হোম গ্রাউন্ডে যে স্বীকৃতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। অশ্বিনের নামের সঙ্গে জুড়ে রইল নানা মাইলস্টোন।

IND vs BAN

টেস্টে সবচেয়ে বেশিবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়া বোলারদের তালিকায় অশ্বিন এখন শেন ওয়ার্নের সঙ্গে যুগ্ম দ্বিতীয় স্থানে, এই নিয়ে ৩৭ বার তিনি ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন। মুথাইয়া মুরলীধরন রয়েছেন তালিকার শীর্ষে (৬৭)।

এই টেস্ট অশ্বিন খেলতে নেমেছিলেন ৩৮ বছর ২ দিনের মাথায়। টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি বয়সে ইনিংসে পাঁচ উইকেট দখলের কীর্তি নিজের দখলে নিলেন অশ্বিন। ১৯৫৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে পেশোয়ার টেস্ট খেলতে নেমে পাঁচ উইকেট নেওয়া ভিনু মাঁকড়ের দখলে ছিল সেই রেকর্ডটি (৩৭ বছর ৩০৬ দিনে)।

অশ্বিনই প্রথম প্লেয়ার যিনি একই স্টেডিয়ামে ২ বার একই টেস্টে শতরান ও ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন। ২০২১ সালে চিপকেই ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানের পাশাপাশি ইনিংসে ৫ উইকেট নেন অশ্বিন। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সে এই নজির গড়ার রেকর্ডটিও নিজের দখলে নিলেন তিনি। এর আগে, ৩৬ বছর ৭ দিনের মাথায় ১৯৬২ সালে পোর্ট অব স্পেন টেস্ট খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ১৭২ রান করার পাশাপাশি পাঁচ উইকেট নেন পলি উমরিগড়।

একই টেস্টে শতরান ও ইনিংসে পাঁচ উইকেট দখল সবচেয়ে বেশিবার করেছেন ইয়ান বোথাম, ৫ বার। অশ্বিন এখন বোথামের পিছনেই, চারবার এই কীর্তি গড়ায়। ইএসপিএনক্রিকইনফোর পরিসংখ্যানে স্পষ্ট, গ্যারি সোবার্স, মুস্তাক মহম্মদ, জ্যাক কালিস, শাকিব আল হাসান, রবীন্দ্র জাদেজার কেরিয়ারে এমন নজির রয়েছে ২ বার করে।

টেস্টের চতুর্থ ইনিংসে এই নিয়ে সপ্তমবার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন অশ্বিন। রঙ্গনা হেরাথ এই তালিকার শীর্ষে (১২ বার)। অশ্বিন রইলেন ওয়ার্ন ও মুরলীর সঙ্গে একই আসনে।

ভারতীয়দের মধ্যে টেস্টে মহেন্দ্র সিং ধোনির কীর্তি ঋষভ পন্থ স্পর্শ করেছেন চেন্নাইয়েই। ধোনির চেয়ে অনেক কম ইনিংস খেলে তিনি উইকেটকিপার-ব্যাটার হিসেবে ষষ্ঠ টেস্ট শতরান পেয়েছেন। টেস্টে ৫০ বা তার বেশি রান এবং পাঁচ উইকেট দখলের ক্ষেত্রে শীর্ষে রয়েছেন বোথাম (১৬ বার)। চেন্নাই টেস্ট জাদেজাকে বসাল বোথামের পরই। জাদেজা এই কীর্তি স্থাপন করলেন ১২ বার। অশ্বিন ও শাকিব ১১ বার করে এই নজির গড়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+