রাহানের উপর ভরসা রাখছেন বিরাট, ডেপুটিকে নিয়ে কী বললেন কোহলি

রাহানের উপর ভরসা রাখছেন বিরাট, ডেপুটিকে নিয়ে কী বললেন কোহলি

শেষবার ডনের দেশ থেকে ২-১ টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছিল ভারত। সৌজন্যে বিরাটের আগ্রাসী নেতৃত্ব। বিশ্বের তাবড় তাবড় কিংবদন্তি ক্রিকেটাররা কোহলির সেই অধিনায়কত্বের প্রশংসা করেছিলেন। এবার অবশ্য সিরিজে পুরো সময় নেই ভারত অধিনায়ক। পিতৃত্বকালীন ছুটি নিয়ে অ্যাডিলেডে গোলাপি বলে পিঙ্ক টেস্ট খেলেই দেশে ফিরবেন। তার জায়গায় সিরিজে শেষ তিন ম্যাচে বিরাটের ডেপুটি অজিঙ্ক রাহানে অধিনায়কত্ব করতে চলেছে। সিরিজ শুরুর আগে এবার ডেপুটির উপর অগাধ আস্থা কোহলির।

রাহানের উপর ভরসা রাখছেন বিরাট

রাহানের উপর ভরসা রাখছেন বিরাট

বিরাট জানিয়েছেন, 'রাহানের সঙ্গে দীর্ঘ সময় ক্রিকেট খেলছি। রাহানের উপর আমি শ্রদ্ধাশীল। মাঠে ওর সঙ্গে দারুণ বোঝাপড়া আমাদের অতীতের ব্যাটিং পার্টনারশিপে উঠে এসেছে। অজিভূমে দুটি প্রস্তুতি ম্যাচে রাহানে দলকে দারুণ নেতৃত্ব দিয়েছে। ও আমাদের দলের শক্তি-দুর্বলতা সবদিকটা ভালো করে জানে। আমার অনুপস্থিতিতে রাহানে দলকে দারুণ নেতৃত্ব দেবে বলে ভরসা রাখি।'

কোহলির অনুপস্থিতিতে রাহানের অধিনায়কত্বে সাফল্য

কোহলির অনুপস্থিতিতে রাহানের অধিনায়কত্বে সাফল্য

প্রসঙ্গত অতীতে বিরাটের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে সিরিজ জিতিয়েছেন রাহানে। ২০১৬ সালে শেষবার অস্ট্রেলিয়া ভারতের মাটিতে টেস্ট খেলে গিয়েছে। সেবার ফিল্ডিং করতে গিয়ে তৃতীয় টেস্টে ভারত অধিনায়ক বিরাট কোহলি কাঁধে চোট পান।

রাহানের অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট জয়

রাহানের অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট জয়

এই চোটের কারণে কোহলি চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন। সিরিজ নির্ণায়ক চতুর্থ টেস্টের আগে সিরিজের ফল ১-১ ছিল। অজিঙ্ক রাহানের দুরন্ত ক্যাপ্টেন্সিতে ভারত অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।

প্রস্তুতি ম্যাচে রাহানের পারফর্ম্যান্স

প্রস্তুতি ম্যাচে রাহানের পারফর্ম্যান্স

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে রাহানে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে কঠিন পরিস্থিতিতে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন। এবার ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবে সিরিজ জয়ের কঠিন চ্যালেঞ্জের সামনে অজিঙ্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+