চার নম্বরে চূড়ান্ত ব্যর্থ বিরাট, দেখে নিন পরিসংখ্যান, তাও কেন পরিবর্তন! প্রশ্ন সমর্থকদের
চার নম্বরে চূড়ান্ত ব্যর্থ বিরাট, তাও কেন পরিবর্তন! প্রশ্ন সমর্থকদের
দলে তিন ওপেনারকে একসঙ্গে জায়গা দিতে নিজে একধাপ নিচে ব্যাটিংয়ে নেমে মুম্বইয়ে এদিন ব্যর্থ বিরাট কোহলি। চার নম্বরে ব্যাট করতে এসে এদিন ১৬ রান করে আউট হয়ে ফেরেন বিরাট। স্পিনার অ্যাডাম জাম্পার বলে, সহজতম ক্যাচ তুলে দেন বিরাট। সেই ক্যাচ তালুবন্দি করে ভারত অধিনায়ককে এদিন সাজঘরের রাস্তা দেখান জাম্পা। এরপরই বিরাটের ব্যাটিং অর্ডারের এই পরীক্ষা-নিরীক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।

চার নম্বরে ব্যাট করতে নেমে শেষ ৭ ইনিংসে বিরাট একবারের জন্যেও কুড়ি রানের গণ্ডি পার করতে পারেননি।
একনজরে ওডিআইয়ে চার নম্বরে ব্যাটিংয়ে নেমে বিরাটের ইনিংস- ১৬, ৭, ১২, ৩*, ৪, ৯।
উল্লেখ্য, ব্যাটে এদিন ধাওয়ান-রাহুলের বাম-ডান জুটি দ্বিতীয় উইকেটে ১২১ রান জোড়ে। স্কোরবোর্ডে ১৩৪ রানে ভারতের দ্বিতীয় উইকেটের পতন হয়। রাহুল (৪৭ রান) আউট হওয়ার কিছু পরেই ধাওয়ান সাজঘরে ফেরেন(৭৪রান)। এরপর মিডল অর্ডারে কেউই বড় রান পাননি। ফলে ৪৯.১ ওভারে ভারত ২৫৫ রানে অলআউট হয়।
প্রসঙ্গত ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের আগে থেকেই দলের চার নম্বরে কে?এই প্রশ্ন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রেখেছিল। বিশ্বকাপে বিজয় শংকর থেকে ঋষভ পন্থকে পরীক্ষা করা হয়। পরে শ্রেয়স পাকাপাকিভাবে চার নম্বরে রানের ছন্দে থাকলেও ধাওয়ান-রোহিত-রাহুল কম্বিনেশন খেলাতে গিয়ে বিরাট নিজে চারে নেমে আসায়, শ্রেয়স এখন পাঁচ নম্বরের ব্যাটসম্যান।
মুম্বইয়ে এদিন অজিদের বিরুদ্ধে এই পরীক্ষা-নিরীক্ষার কারণে ভারতীয় দলে ফের চার নম্বরের যোগ্য ব্যাটসম্যান নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিরাট।












Click it and Unblock the Notifications