ভারত বনাম অস্ট্রেলিয়া: কিংবদন্তি সচিনের কোন রেকর্ডের হাতছানির সামনে বিরাট
ভারত বনাম অস্ট্রেলিয়া: কিংবদন্তি সচিনের কোন রেকর্ডের হাতছানির সামনে বিরাট
দরজায় কড়া নাড়ছে ভারতের অস্ট্রেলিয়া সফর। ২৭ নভেম্বর থেকে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ম্যাচ দিয়ে করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। আর সফরের প্রথম সিরিজেই কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়ে ফেলার হাতছানির সামনে বিরাট। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক রিকি পন্টিংকেও টপকে যাওয়ার সুযোগের সামনে রয়েছেন কোহলি।

সচিনের কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ঝুলিতে ৯টি শতরান রয়েছে। সেখানেই বিরাট কোহলি প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই ৮টি শতরান হাঁকিয়ে ফেলেছেন।

সচিনের থেকে কত দূরে বিরাট
সেক্ষেত্রে ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলা ওডিআই সিরিজে একটি শতরান করলেই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলবেন বিরাট। অজিদের বিরুদ্ধে সচিন খেলেছিলেন ৭০টি ইনিংস, বিরাট সেখানে ৩৮টি খেলেছেন।

অধিনায়ক হিসেবে রিকি পন্টিংকে টপকে যাওয়ার সুযোগ
সেই সঙ্গে ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংকে টপকে যেতে পারেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে রিকি পন্টিংয়ের ঝুলিতে ৪১টি সেঞ্চুরি রয়েছে। সেখানেই অধিনায়ক হিসেবে বিরাট কোহলি সমসংখ্যাক সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। এবার আসন্ন ওডিআই সিরিজে আর আত্র ১টি সেঞ্চুরি করতে পারলেই, ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক হিসেবে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক হতে পারেন বিরাট।

পিতৃত্বকালীন ছুটি
প্রসঙ্গত অজি সফরের ওডিআই, টি-২০ ও টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দিন রাতের মহারণ খেলে দেশে ফিরবেন বিরাট। তার আগে কোহলি অধিনায়ক হিসেবে পন্টিংয়ের কীর্তি টপকে যেতে পারেন কিনা, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications