অপরাজিত থেকে ফের বিশ্বকাপ জয় ভারতের, দুরমুশ অস্ট্রেলিয়া

গোটা টুর্নামেন্ট অপরাজিত থেকে ম্যাচ জিতল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে মধুর জয় পৃথ্বী শ' বাহিনীর।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারতের স্বপ্নের দৌড় বজায় রইল। ২০১৬ সালে সামান্য ভুলে বিশ্বকাপ অধরা থেকে গিয়েছিল। এবার সেই দুঃখ সুদে-আসলে তুলে গোটা টুর্নামেন্ট অপরাজিত থেকে ম্যাচ জিতল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে মধুর জয় পৃথ্বী শ' বাহিনীর। [জেতার পর আবেগ বাঁধ ভাঙল, দেখুন কীভাবে সেলিব্রেশন করল টিম ইন্ডিয়া]

অপরাজিত থেকে ফের বিশ্বকাপ জয় ভারতের

এদিন টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বে ওভাল মাঠে। মেঘলা আবহাওয়াকে কাজে লাগিয়ে ভারতীয় বোলাররা জ্বলে ওঠেন। প্রথম দুটো উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে কাঁপুনি ধরিয়ে দেন বাংলার পেসার ইশান পোড়েল।

তারপরে বাকী কাজটা সারেন কমলেশ নাগরকোটি, শিবা সিং, শিবম মাভি, ও অনূকুল রায়রা। চারজনেই ২টি করে উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ২১৬ রানে শেষ করে দেন। এরপরে জয় ছিল শুধুই সময়ের অপেক্ষা।

অপরাজিত থেকে ফের বিশ্বকাপ জয় ভারতের, দুরমুশ অস্ট্রেলিয়া

জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক পৃথ্বী শ' ও মনজ্যোত কালরা একেবারে চ্যাম্পিয়নের মতো শুরু করেন। পৃথ্বী ২৯ রানে আউট হয়ে গেলেও কালরা ফাইনালে অনবদ্য অপরাজিত ১০১ রান করে দলের জয় নিশ্চিত করেন।

শুভমান গিলকে (৩১ রান) সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে পার্টনারশির গড়েন। তারপরে হার্ভিক দেশাইকে নিয়ে দলকে জয়ের বৈতরণী পার করিয়ে চতুর্থবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দিলেন মনজ্যোত কালরা।

এর আগে ২০০০ সালে মহম্মদ কাইফের নেতৃত্বে ভারত প্রথমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে। তারপরে ২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে ও ২০১২ সালে উন্মুক্ত চাঁদের নেতৃত্বে ভারত এই ফর্ম্যাটে চ্যাম্পিয়ন হয়। সেই তালিকায় নিজের নাম তুলে নিলেন পৃথ্বী শ'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+