বিশ্বকাপের ফাইনালে আগুন বোলিং ইশানের, শুরুতেই ২ উইকেট নিয়ে ব্যাকফুটে ঠেললেন অজিদের
বে ওভালে ভারত অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ফের বাঙালি পেসার ইশান পোড়েলের দাপট। এদিন টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অজিরা। তবে শুরুতেই ধাক্কা দেন ইশান। পরপর দুটি উইকেট তুলে নেন।
চন্দননগরের বোলারের দাপটে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় অজিরা। এরপরে তৃতীয় উইকেট তুলে নিয়েছেন কমলেশ নগরকোটি। ৫২ রানের মধ্যেই অজিদের পরপর দুটি উইকেট তুলে নিয়ে ধাক্কা দেন ইশান। এরপরে জোনাথন মার্লো ও পরম উপ্পল ব্যাটিংয়ে ধাক্কা সামাল দিলেও অনুকূল রায় এসে আর একটি উইকেট তুলে নেন।
Teams imminent... #AUSvIND #U19CWC pic.twitter.com/6mvayGTQRX
— Cricket World Cup (@cricketworldcup) 3 February 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অস্ট্রেলিয়া তারপরে কিছুটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও ভারতীয় বোলারদের সম্মিলিত দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে।। ইশানের পরে কমলেশ নাগরকোটি শিবা সিং, শিবম মাভি, ও অনূকুল রায়রা তিনজনেই ২টি করে উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে দেন। ভারতীয় বোলারদের সম্মিলিত পারফরম্যান্সের দাপটে অস্ট্রেলিয়া মাত্র ২১৬ রানে অলআউট হয়ে গিয়েছে। ফলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ২১৭ রান।
ইশান এদিন বল হাতে ৭ ওভার হাত ঘুরিয়ে ১টি মেডেন সহ ৩০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। পরের দিকে আর বল করার প্রয়োজন হয়নি।
এর আগে মহম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদের নেতৃত্বে ভারত অনূর্ধ্ব ১৯ কাপ জিতেছে। এবারও সেরকমই ঘটার আশার বুক বেঁধেছে ক্রিকেটপ্রেমীরা।
Click it and Unblock the Notifications