রোহিতের ভারত বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রাখতে পারবে? একনজরে পরিসংখ্যান

নাগপুরে বৃহস্পতিবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির বাকি টেস্টগুলি দিল্লি, ধরমশালা ও আমেদাবাদে। শেষ তিনটি সিরিজেই অজিদের হারিয়েছে ভারত। একনজরে বিস্তারিত পরিসংখ্যান।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। এবারই শেষবার চার টেস্টের সিরিজে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ অ্যালান বর্ডার ও সুনীল গাভাসকরের নামাঙ্কিত হয় ১৯৯৬ সাল থেকে। সামগ্রিকভাবে ভারত-অস্ট্রেলিয়া খেলেছে ২৭টি টেস্ট সিরিজ। যার মধ্যে ভারতের জয় ১০টিতে, অস্ট্রেলিয়ার ১২টিতে, ড্র ৫টি সিরিজ।

ভারত বিশ্বের ২ নম্বর দল

ভারত বিশ্বের ২ নম্বর দল

নাগপুরে বৃহস্পতিবার থেকে প্রথম টেস্ট। ১৭ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে দিল্লিতে। ধরমশালায় তৃতীয় টেস্ট মার্চের ১ তারিখ থেকে। আমেদাবাদে ৯ মার্চ থেকে চতুর্থ টেস্ট। ভারত এই মুহূর্তে বিশ্বের ২ নম্বর টেস্ট দল। ভারতের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা টেস্ট দলের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম বর্ডার গাভাসকর ট্রফি হচ্ছে। এই মুহূর্তে টেস্ট ব্যাটিংয়ের ক্রমতালিকায় রোহিতই একমাত্র ভারতীয়দের মধ্যে প্রথম দশে আছেন। রোহিত আছেন দশম স্থানে। বোলারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন রয়েছে ৪ নম্বরে।

বিশ্বে ১ নম্বর অস্ট্রেলিয়া

বিশ্বে ১ নম্বর অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া বিশ্বের ১ নম্বর টেস্ট দল। অধিনায়ক প্যাট কামিন্স। নাগপুরে চোটের কবলে পড়া তিন তারকা ক্রিকেটারকে পাবে না অজিরা। অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে, বোলারদের তালিকার শীর্ষে প্যাট কামিন্স।

ব্যাটে সচিন, বলে কুম্বলে সফলতম

ব্যাটে সচিন, বলে কুম্বলে সফলতম

বর্ডার-গাভাসকর ট্রফিতে সফলতম ব্যাটারের নাম সচিন তেন্ডুলকর। সচিন ৬৫ ইনিংসে ৩২৬২ রান করেছেন। বর্ডার গাভাসকর ট্রফিতে সফলতম বোলার অনিল কুম্বলে। ২০টি টেস্টে তিনি নিয়েছেন ১১১টি উইকেট, গড় ৩০.৩২। ১৯৪৭ সালে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট সিরিজ খেলেছিল। প্রথম সাতটি সিরিজের মধ্যে অজিরা জেতে ৬টি, ১৯৬৪-৬৫ মরশুমের সিরিজটি ড্র হয়েছিল। ভারত টেস্ট সিরিজে অজিদের বিরুদ্ধে প্রথম জয় পায় ১৯৬৯-৭০ মরশুমে। এরপর তিনটি টেস্ট সিরিজ ড্র হয়। ১৯৯১-৯২ মরশুমে ফের ভারতকে টেস্ট সিরিজে হারাতে সক্ষম হয়েছিল অস্ট্রেলিয়া।

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের দাপট

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের দাপট

বর্ডার-গাভাসকর ট্রফি নামকরণের পর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ হয়েছে ১৫টি। তার মধ্যে ৮টি হয়েছে ভারতের মাটিতে, ৭টি অস্ট্রেলিয়ায়। এর মধ্যে ৯টি সিরিজেই ভারত জিতেছে। ৫ বার জিতেছে অস্ট্রেলিয়া। ২০০৪ সালের পর এ দেশ থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি অস্ট্রেলিয়া। ২০১৪-১৫ মরশুমে নিজেদের দেশে অস্ট্রেলিয়া শেষবার ভারতকে কোনও টেস্ট সিরিজে হারিয়েছে। ২০১৭, ২০১৮-১৯ ও ২০২০-২১-এ টানা তিনটি টেস্ট সিরিজে অজিদের ভারত হারিয়েছে। ২০১৭ থেকে বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলেই রেখেছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+