Ind vs Aus T20Is: চাহালের আন্তর্জাতিক কেরিয়ার কি শেষ? অস্ট্রেলিয়া সিরিজে ব্রাত্য থাকায় হতাশ ভারতীয় স্পিনার

India vs Australia T20Is: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজের জন্য দল বেছে নিয়েছেন ভারতীয় নির্বাচকরা। একঝাঁক তারকা নেই। তারুণ্য নির্ভর দল। তাতেও দুই ক্রিকেটারের অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সঞ্জু স্যামসন ও যুজবেন্দ্র চাহালকে ব্রাত্য রাখা নিয়ে। বিষয়টি অন্য মাত্রা পেয়েছে বছর ৩৩-এর ভারতীয় স্পিনারের ইঙ্গিতপূর্ণ পোস্টে।

Ind vs Aus T20Is: চাহালের আন্তর্জাতিক কেরিয়ার কি শেষ?

গতকাল রাত সাড়ে ৯টার পর সংবাদমাধ্যমে ই-মেল পাঠিয়ে দল ঘোষণার কথা জানিয়েছিল বিসিসিআই। এরও ঘণ্টা দুয়েক পর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন ভারতীয় লেগ-স্পিনার চাহাল। কিছুই লেখেননি। শুধু একটি হাসির ইমোজি দিয়েছেন। তাঁর ভক্তদের বুঝে নিতে অসুবিধা হয়নি যে, এটি দল নির্বাচন সংক্রান্তই। হাসির আড়ালে লুকিয়ে বেদনা, হতাশা!

টি ২০ আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটশিকারী চাহাল। তিনি ৮০টি ম্যাচে ৯৬টি উইকেট পেয়েছেন। সেরা বোলিং ২৫ রানে ৬ উইরেট। গড় ২৫.০৯, ইকনমি ৮.১৯। ইনিংসে চার উইকেট নিয়েছেন ২ বার, পাঁচ উইকেট একবার। বিশ্বকাপে ভারত কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের জুটিতে আস্থা রাখেনি।

রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়া হলেও ব্রাত্যই রাখা হয় চাহালকে। ভারতের ম্যাচ দেখতে অবশ্য মাঠে হাজির ছিলেন। আগামী বছর টি ২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপের কথা মাথায় রেখেই ভারতীয় নির্বাচকরা অস্ট্রেলিয়া সিরিজের দল গড়েছেন বলে জানা যাচ্ছে। বিশ্বকাপে খেলা সিনিয়ররা টি ২০ বিশ্বকাপে নামবেন কিনা তা স্পষ্ট নয়। তবে চাহালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন ঝুলে গেল।

বিশ্বকাপ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে ব্রাত্য রাখার পাশাপাশি চাহালকে এশিয়ান গেমসের দলেও রাখা হয়নি। অস্ট্রেলিয়া সিরিজের দলে স্পিনার হিসেবে রাখা হয়েছে অক্ষর প্যাটেল, ওয়াশিংন সুন্দর, রবি বিষ্ণোইকে। আগামী ৩-৪ বছরের রূপরেখা স্থির করতে গিয়েই নির্বাচকরা চাহালকে ব্রাত্য করে দিলেন কিনা তা নিয়ে থাকছে সংশয়।

গত জানুয়ারিতে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার ওডিআই খেলেন চাহাল। গত অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষবার টি ২০ আন্তর্জাতিক খেলেন। তারপর থেকে তাঁকে আর ভারতীয় দলে রাখা হয়নি। এরই মধ্যে কাউন্টিতেও খেলে এসেছেন চাহাল। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আদৌ তিনি আ ভারতীয় দলে কামব্যাক করতে পারবেন কিনা তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিল। তাঁর ভক্তরাও এমন পদক্ষেপের কারণ জানানোর দাবি তুলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+