Ind vs Aus T20Is: ভারত-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজের খেলা কখন থেকে, দেখবেন কোথায়? সূর্য বিরাট রেকর্ডের সামনে

Ind vs Aus T20Is: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়ের কাটাছেঁড়ার মধ্যেই বৃহস্পতিবার ফের মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। তবে এবার আলাদা ফরম্যাটে। বিশাখাপত্তনমে শুরু হবে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ।

দুই দলই বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দিয়ে দল গড়েছে। তবে আগামী বছর টি ২০ সিরিজের প্রস্তুতির ক্ষেত্রে এই সিরিজের গুরুত্ব রয়েছে অনেকটাই।

ভারত-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজের খেলা কখন থেকে, দেখবেন কোথায়?

টি ২০ আন্তর্জাতিকে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ হয়েছে ২৬টি। তার মধ্যে ভারত জিতেছে ১৫টিতে, অস্ট্রেলিয়া জিতেছে ১০টিতে, একটি ম্যাচ পরিত্যক্ত। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচগুলি হবে যথাক্রমে ২৩, ২৬ ও ২৮ নভেম্বর এবং ডিসেম্বরের ১ ও ৩ তারিখ যথাক্রমে বিশাখাপত্তনম, তিরুবনন্তপুরম, গুয়াহাটি, রায়পুর ও বেঙ্গালুরুতে।

প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে। টস হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। স্পোর্টস ১৮ চ্যানেলে খেলাগুলি সম্প্রচারিত হবে। ডিজিটাল মাধ্যমে এই সিরিজের সম্প্রচার চলবে জিও সিনেমায়। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। প্রথম তিনটি ম্যাচে সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন ঋতুরাজ গায়কোয়াড়। শ্রেয়স আইয়ার শেষ দুটি ম্যাচে খেলবেন এবং তিনিই সহ অধিনায়ক।

জানা গিয়েছে, এই সিরিজে শ্রেয়সকেই অধিনায়ক করার ভাবনাচিন্তা চলছিল। যদিও এই সিরিজের পরই ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে ভারত। সেখানে টি ২০, একদিনের আন্তর্জাতিক ও টেস্ট সিরিজ রয়েছে। দেশে ফেরার পর ১১, ১৪ ও ১৭ জানুয়ারি যথাক্রমে মোহালি, ইন্দোর ও বেঙ্গালুরুতে ভারত টি ২০ সিরিজ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে।

তার পরেও ঠাসা ক্রীড়াসূচি। ফলে ক্রিকেটারদের ওয়ার্কলোডের বিষয়টি যত্ন সহকারে বিবেচনা করা হচ্ছে। সে কারণেই শ্রেয়সকে অস্ট্রেলিয়া সিরিজে টি ২০ অধিনায়ক করা হলো না, হার্দিক পাণ্ডিয়া এই সিরিজ থেকে ছিটকে যাওয়ার পরেও। সূর্যকুমার যাদব বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটার। তাঁর অধিনায়কত্বের দক্ষতাও দেখে নেবেন নির্বাচকরা।

সূর্যকুমার যাদব আসন্ন সিরিজেই পিছনে ফেলে দিতে পারেন বাবর আজম ও বিরাট কোহলিকে। ৫৩টি টি ২০ আন্তর্জাতিক খেলে সূর্যকুমার যাদবের রান ১৮৪১। ২০০০ রান করার জন্য দরকার ১৫৯ রান। যদি তিনি প্রথম ম্যাচেই এই রান করে ফেলেন তাহলে বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ২ হাজার রানের ক্লাবে পৌঁছবেন, তবে কাজ সহজ নয়।

যদি আগামী ২টি ইনিংসে তিনি এই রান তোলেন তাহলে যুগ্মভাবে দ্রুততম ব্যাটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে তিনি ২ হাজার রান পূর্ণ করবেন। ৫২টি করে ইনিংস লেগেছিল পাকিস্তানের বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের এই নজির গড়তে। বিরাট কোহলিকে অবশ্য সূর্য পিছনে ফেলে দিতেই পারেন। বিরাট কোহলি ৫৬তম ইনিংসে টি ২০ আন্তর্জাতিকে ২ হাজার রান পূর্ণ করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+