Rinku On Dhoni: রিঙ্কু সিংকে ফিনিশার বানাতে কোন মহা-মন্ত্র মাহির? ধোনির টোটকা মানলে সাফল্য নিশ্চিত

Rinku On Dhoni: ভারতীয় দলে এখন ফিনিশার ধোনি নেই। কিন্তু মহেন্দ্র সিং ধোনির মন্ত্রকেই আত্মস্থ করে ফিনিশার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান রিঙ্কু সিং। বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে জিতিয়েই তা খোলসা করলেন রিঙ্কু সিং।

শেষ ওভারে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। শুধু তাই নয়, সূর্যকুমার যাদব আউট হওয়ার পর অক্ষর প্যাটেল কয়েকটা বল নষ্ট করতেই চাপ তৈরি হয়েছিল। যদিও রিঙ্কুই নেন পরিত্রাতার ভূমিকা।

Rinku On Dhoni: রিঙ্কু সিংকে ফিনিশার বানাতে কোন মহা-মন্ত্র মাহির?

শেষ বলে জেতার জন্য দরকার ছিল ১ রান। রিঙ্কু সিং ছক্কা হাঁকান। অবশ্য সেই বলটি নো হওয়ায় রিঙ্কুর ছয়টি আর ভারতের স্কোরকার্ডে জায়গা পায়নি। কিন্তু নো বল না হলে রিঙ্কুর ওই ছক্কাই হতো ভারতের উইনিং শট। সোশ্যাল মিডিয়ায় রিঙ্কুকে নিয়ে উচ্ছ্বাস চরমে। অনেকেই লিখেছেন, হারার আশঙ্কায় যদি কেউ ভাবেন ম্যাচ দেখব না, তাঁরা রিঙ্কু থাকা অবধি অপেক্ষা করুন।

শেষ বলে ছক্কা হাঁকানোর নজির রিঙ্কু শুধু ভারতের হয়েই রাখলেন না, রাজ্য দল থেকে শুরু করে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও নিজের সেই দক্ষতা দেখিয়েছেন। চাপের মুখে রিঙ্কু বারেবারে কীভাবে এমন খেলা উপহার দিতে পারেন? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন ক্রিকেটপ্রেমীরা।

উত্তরপ্রদেশের আলিগড়ের রিঙ্কু গতকাল কেরিয়ারের ষষ্ঠ টি ২০ আন্তর্জাতিক খেললেন। চলতি বছরের অগাস্টে আয়ারল্যান্ড সফরে অভিষেক। এশিয়ান গেমসের দলেও ছিলেন। অস্ট্রেলিয়ার মতো বড় দলের মুখোমুখি হলেন গতকাল। রিঙ্কু জানান, যখন ৪ ওভারে ৪০ রানের কাছাকাছি দরকার ছিল, তখনই ঠিক করি শেষ অবধি থাকব।

শেষ অবধি রিঙ্কু ক্রিজে থাকলে কী হয়, তা আগেও দেখেছে বিভিন্ন দল। গতকাল সাক্ষী থাকল অজিরাও। চাপের মুখে এমন ইনিংস বারবার খেলার রহস্য ফাঁস করলেন রিঙ্কু। বললেন, মহেন্দ্র সিং ধোনির কাছে জানতে চেয়েছিলাম তিনি কীভাবে শেষ অবধি মাঠে থেকে দলকে জিতিয়ে আসেন। তার উত্তরে ধোনি বলেছিলেন, নিজেকে শান্ত রাখতে হবে। সোজা শট খেলার লক্ষ্যে ফোকাস রাখতে হবে।

চলতি বছরের আইপিএলে ২৩ এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্স হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংসের কাছে। কিন্তু সেই ম্যাচেও ঝোড়ো অর্ধশতরান এসেছিল রিঙ্কুর ব্যাট থেকে। সেই ম্যাচের শেষে ইডেনে দাঁড়িয়ে তোলা ধোনির সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রিঙ্কু। সম্ভবত সেই ম্যাচেই যে মাহি-মন্ত্র পেয়েছিলেন, তা অক্ষরে অক্ষরে পালন করে নিজেকে ফিনিশার হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে চান রিঙ্কু সিং।

তবে গতকালের ছয়টি তাঁর রানে যোগ না হওয়ায় আক্ষেপ নেই রিঙ্কুর। জানান,ড্রেসিংরুমে ফিরে অর্শদীপের কাছে জানতে পারে নো বল হওয়ায় তাঁর ছক্কাটি কাজে লাগল না। সূর্যকুমার যাদবের সঙ্গে ব্যাটিংও উপভোগ করেছেন বলে বিসিসিআইকে জানান রিঙ্কু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+