India vs Australia T20Is: ডেভিড ওয়ার্নার সমালোচকদের দিলেন বড় বার্তা, খেলছেন না ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজে

India vs Australia T20Is: ভারতের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকেই টি ২০ সিরিজ খেলতে নেমে পড়তে হচ্ছে অস্ট্রেলিয়াকে। তবে পূর্বঘোষিত দলে কয়েকটি রদবদল করা হলো অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জেতার পরেই।

ভারতও যেমন বিশ্বকাপ খেলা একঝাঁক তারকাকে বাদ দিয়ে তারুণ্য নির্ভর দল গড়েছে এই সিরিজের জন্য, অস্ট্রেলিয়াও সেই পথেই হাঁটল। আগে থেকেই ঠিক ছিল বেশ কয়েকজন সিনিয়র খেলবেন না পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ। সেই তালিকা দীর্ঘায়িত হলো।

India vs Australia T20Is: ডেভিড ওয়ার্নার সমালোচকদের দিলেন বড় বার্তা

প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউডদের সঙ্গেই দেশে ফিরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। আসন্ন সিরিজে তাঁর খেলার কথা ছিল। কিন্তু ডিসেম্বরের ১৪ তারিখ থেকে দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে অজিদের। সেই সিরিজে যাতে তরতাজা হয়ে তারকারা মাঠে নামতে পারেন সে কারণেই শেষ মুহূর্তের রদবদল।

দীর্ঘদিন ধরেই ডেভিড ওয়ার্নারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেই তিনি টেস্ট থেকে অবসর নেবেন। তবে টি ২০ বিশ্বকাপ খেলবেন। তারপর সিদ্ধান্ত নেবেন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা। তবে সেই সম্ভাবনা যে প্রবলভাবেই থাকছে তা বুঝিয়ে দিয়েছেন ওয়ার্নার।

এক্স হ্যান্ডলে তিনি সমালোচকদের উদ্দেশে খোঁচা দিয়ে লিখেছেন, কারা যেন বলেছিলেন আমি ফুরিয়ে গিয়েছি? ২০১৫ থেকে সদ্যসমাপ্ত বিশ্বকাপে ওয়ার্নার ২৯ ম্যাচে ৬টি শতরান ও পাঁচটি অর্ধশতরান-সহ ১৫২৭ রান করেছেন। গড় ৫৬-র বেশি, স্ট্রাইক রেট ১০১.৪৬। বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনি আছেন ছয়ে।

চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ষষ্ঠ স্থানেই রয়েছেন ওয়ার্নার। ১১ ম্যাচে ৫৩৫ রান করেছেন, সর্বাধিক ১৬৩। গড় ৪৮.৬৩, স্ট্রাইক রেট ১০৮.২৯। দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে ওয়ার্নারকে ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে সুযোগ পেলেন অলরাউন্ডার অ্যারন হার্ডি।

স্পেনসার জনসন হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে খেলতে পারবেন না ভারতের বিরুদ্ধে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন কেন রিচার্ডসন। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলার পর টি ২০ বিশ্বকাপের আগে ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি করে ম্যাচের টি ২০ সিরিজ খেলবে অজিরা।

ভারতের বিরুদ্ধে সিরিজে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। অজিদের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড দেশে ফিরছেন। ফলে কোচের দায়িত্ব সামলাবেন আন্দ্রে বরোভেচ। অস্ট্রেলিয়ার টি ২০ দল- ম্যাথু ওয়েড (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, গ্লেন ম্য়াক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, জশ ইনগ্লিস, অ্যারন হার্ডি, জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, নাথান এলিস, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, তনবীর সাঙ্ঘা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+