India vs Australia: শুভমান গিল ত্রয়োদশ ভারতীয় হিসেবে গড়লেন বিরাট কীর্তি, ভাঙতে পারবেন সচিনের রেকর্ড?

India vs Australia: শুভমান গিল মোহালিতে নিজের ঘরের মাঠে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচেই হাঁকালেন দুরন্ত অর্ধশতরান। ঝোড়ো ইনিংস খেলে ভারতকে দাঁড় করালেন শক্ত ভিতে।

চলতি বছর একদিনের আন্তর্জাতিকে তিনি পূর্ণ করে ফেললেন ১১০০ রান। যেভাবে এগিয়ে চলেছেন তাতে জল্পনা চলছে সচিন তেন্ডুলকরের রেকর্ড তিনি ভেঙে দেবেন কিনা।

India vs Australia: শুভমান গিল ত্রয়োদশ ভারতীয় হিসেবে গড়লেন বিরাট কীর্তি

এশিয়া কাপ চলাকালীন চলতি বছর ওডিআইয়ে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন। আজ তিনি অ্যাডাম জাম্পার বলে বোল্ড হওয়ার আগে করলেন ৬৩ বলে ৭৪ রান। তাঁর ইনিংস সাজানো ৬টি চার ও ২টি ছয় দিয়ে। ৩৪টি ম্যাচে গিলের মোট রান এখন ১৮১৩, গড় ৬৪.৭৫, স্ট্রাইক রেট ১০২.৬০। পাঁচটি শতরান রয়েছে। এদিন পেলেন নবম অর্ধশতরান।

২০২৩ সালে শুভমান ১৯টি ম্যাচে তিনবার অপরাজিত থেকে ১১২৬ রান করেছেন। গড় ৭০.৩৭, স্ট্রাইক রেট ১০৪.৮৪। চারটি শতরান ও পাঁচটি অর্ধশতরান-সহ। শূন্য রানে আউট হয়েছেন মাত্র একবার। ত্রয়োদশ ভারতীয় ব্যাটার হিসেবে ক্যালেন্ডার ইয়ারে ১১০০ রানের মাইলস্টোন ছুঁলেন গিল। কোনও বছরে সর্বাধিক ওডিআই রানের রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে।

সচিন ১৯৯৮ সালে ৩৪টি ম্যাচ খেলে ১৮৯৪ রান করেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ১৯৯৯ সালে ৪১ ম্যাচে করেছিলেন ১৭৬৭। রাহুল দ্রাবিড় ১৯৯৯ সালেই ৪৩ ম্যাচে ১৭৬১ রান করেছিলেন। ১৯৯৬ সালে ৩২ ম্যাচে সচিন করেছিলেন ১৬১১। ২০০০ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় ৩২ ম্যাচে ১৫৭৯, ২০১৯ সালে রোহিত শর্মা ২৮ ম্যাচে ১৪৯০ রান করেন।

২০১৭ সালে বিরাট কোহলি ২৬ ম্যাচে ১৪৬০, ২০০৭ সালে সচিন ৩৩ ম্যাচে করেন ১৪২৫, ২০১১ সালে বিরাটের ব্যাট থেকে এসেছিল ৩৪ ম্যাচে ১৩৮১ রান। ২০১৯ সালে বিরাট এক ক্যালেন্ডার ইয়ারে ১৩৭৭ রান করেন ২৬টি ম্যাচ খেলে। ১৯৯৭ সালে সৌরভ ৩৮ ম্যাচে ১৩৩৮, ২০০০ সালে সচিন ৩৪ ম্যাচে ১৩২৮, ১৯৯৮ সালে সৌরভ ৩৬ ম্যাচে ১৩২৮ রান করেছিলেন।

২০১৭ সালে রোহিত শর্মা ২১ ম্য়াচে ১২৯৩, ২০০৭ সালে যুবরাজ সিং ৩৬ ম্যাচে ১২৮৭, ২০১৩ সালে বিরাট কোহলি ৩৪ ম্যাচে ১২৬৮, ১৯৯৮ সালে মহম্মদ আজহারউদ্দিন ৩৭ ম্যাচে ১২৬৮, ২০০৭ সালে সৌরভ ৩২ ম্যাচে ১২৪০, ২০০৮ সালে বিরাট কোহলি ১৪ ম্যাচে ১২০২, ২০০৯ সালে মহেন্দ্র সিং ধোনি ২৯ ম্যাচে ১১৯৮, ২০১৩ সালে রোহিত শর্মা ২৮ ম্যাচে ১১৯৬ রান করেছিলেন।

শিখর ধাওয়ান ২০১৩ সালে ২৬ ম্যাচে ১১৬২ রান করেছিলেন। ১৯৯৯ সালে অজয় জাদেজা ৩৬ ম্যাচে ১১৪৪, ২০০৩ সালে সচিন ২১ ম্যাচে ১১৪১, ২০০২ সালে বীরেন্দ্র শেহওয়াগ ৩০ ম্যাচে ১১৩০ রান করেছিলেন। শুভমান যে ছন্দে রয়েছে তাতে পরের ম্যাচেই এই এলিট লিস্টে অনেক উপরে উঠে আসবেন। বীরুকে টপকাতে আর ৫ রান করলেই।

India vs Australia: শুভমান গিল ত্রয়োদশ ভারতীয় হিসেবে গড়লেন বিরাট কীর্তি

আজ মোহালিতে প্রথম একদিনের আন্তর্জাতিকে ভারত ২৭৭ রানের টার্গেট তাড়া করছে। ওপেনিং জুটিতে ওঠে ২১.৪ ওভারে ১৪২ রান। শুভমানের পাশাপাশি অর্ধশতরান করেছেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনি ১০টি চারের সাহায্যে ৭৭ বলে ৭১ রান করেন। শ্রেয়স আইয়ার ৩ রান করে রান আউট হন। ঈশান কিষাণ ২৬ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+