India vs Australia: শুভমান ইন্দোরে ৮ মাসের মধ্যেই পেলেন ২টি ওডিআই শতরান, রাজকোটেই বাবরকে সরিয়ে সিংহাসনে?

India vs Australia: শুভমান গিলের স্বপ্নের দৌড় অব্যাহত। চলতি বছর একদিনের আন্তর্জাতিকে পঞ্চম তথা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম শতরানটি হাঁকালেন শুভমান গিল। এরপর তিনি বিশ্বের ১ নম্বর ওডিআই হওয়ারও কাছাকাছি পৌঁছে গেলেন।

মোহালিতে অস্ট্রেলিয়াকে হারানোয় ভারত ওডিআইয়ে আইসিসির দলগত ক্রমতালিকায় পাকিস্তানকে সরিয়ে ১ নম্বরে উঠে এসেছিল। এবার বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটারের তকমাটিও হারানোর পথে পাক অধিনায়ক বাবর আজম।

India vs Australia: শুভমান ইন্দোরে ৮ মাসের মধ্যেই পেলেন ২টি ওডিআই শতরান

টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। আজ যদি ইন্দোরে ১২৬ রান শুভমান গিল করে ফেলতেন তাহলে এদিনই বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটারের সিংহাসন খোয়ানো নিশ্চিত হয়ে যেত বাবরের। সর্বশেষ প্রকাশিত আইসিসি ওডিআই প্লেয়ার র‌্যাঙ্কিং অনুযায়ী শুভমান ৮১৪ পয়েন্ট নিয়ে ছিলেন দুইয়ে। শীর্ষে থাকা বাবরের পয়েন্ট ৮৫৭।

এর ফলে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ২০০ রান করে ফেললেই বিশ্বের ১ নম্বর ব্যাটার হওয়া নিশ্চিত হয়ে যাবে শুভমানের। মোহালিতে শুভমান করেছিলেন ৭৪ রান। ফলে আজ দরকার ছিল ১২৬ রান। শুভমান সেঞ্চুরি পেলেও এই ম্যাজিক ফিগার ১২৬-এ পৌঁছতে পারলেন না। থামলেন ২২ রান দূরে।

শুভমান গিল এদিন কট বিহাইন্ড হন ক্যামেরন গ্রিনের বলে। তার আগে ৯২ বলে শতরান পূর্ণ করেন। ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে গিল ৯৭ বলে ১০৪ রান করে সাজঘরে ফিরলেন। রাজকোটে তৃতীয় একদিনের আন্তর্জাতিক বুধবার। সেদিনই শুভমান ২২ রান করলে ওডিআইয়ে বিশ্বের সেরা ব্যাটার হয়ে যাবেন।

৩৫টি একদিনের আন্তর্জাতিকে শুভমান ৬ বার অপরাজিত থেকে ১৯১৭ রান করেছেন। সর্বাধিক স্কোর ১৪৯ বলে ২০৮, হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ব্যাটিং গড় ৬৬.১০, স্ট্রাইক রেট ১০২.৮৪। ৬টি শতরান ও ৯টি অর্ধশতরান রয়েছে। তার মধ্যে চলতি বছর ২০ ম্যাচে তিনবার অপরাজিত থেকে ১২৩০ রান করেছেন, গড় ৭২.৩৫, স্ট্রাইক রেট ১০৫.০৩।

India vs Australia: শুভমান ইন্দোরে ৮ মাসের মধ্যেই পেলেন ২টি ওডিআই শতরান

এ বছর শুভমানের নামের পাশে পাঁচটি করে শতরান ও অর্ধশতরান। গত জানুয়ারিতে প্রথম শতরানটি করেন তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে (৯৭ বলে ১১৬)। তার পরের ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান। ইন্দোরে কিউয়িদের বিরুদ্ধেই তিনি করেন ৭৮ বলে ১১২। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ৮ মাসের ব্যবধানে তিনি পেলেন দ্বিতীয় ওডিআই শতরান।

এশিয়া কাপে কলম্বোয় গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে গিল করন ১৩৩ বলে ১২১। আজ শ্রেয়স ও শুভমান দ্বিতীয় উইকেট জুটিতে ২০০ রান যোগ করেন। শুভমানের রানের খিদের প্রশংসা করে তাঁকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে অভিহিত করেছেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী।

রাজকোটে সিরিজের শেষ ওডিআইয়ে শুভমান যেমন একদিনের আন্তর্জাতিকে ২০০০ রান পূর্ণ করার চেষ্টা করবেন, তেমনই বিশ্বের ১ নম্বর ব্যাটার হওয়ার পাশাপাশি ক্যালেন্ডার ইয়ারে ১৩০০ রানের ক্লাবে থাকা ব্যাটারদেরও ধরে ফেলার লক্ষ্য নিয়েই নামবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+