India vs Australia: রাজকোটে কিং কোহলির নাচ ভাইরাল! শাহরুখ কেন বিরাটকে জামাই বলে সম্বোধন করলেন?

India vs Australia: রাজকোটে ভারত- অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের আন্তর্জাতিক চলাকালীনই শোরগোল। বিরাট কোহলিকে জামাই বলে সম্বোধন করে বসলেন শাহরুখ খান। যা নিয়ে নেটপাড়ায় ঝড়।

আজ অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় বিরাট কোহলির নাচের দৃশ্যও ভাইরাল হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ওডিআই না খেললেও আজকের ম্যাচে নেমে বিরাট কোহলি অর্ধশতরানও করেছেন। যা বিশ্বকাপের আগে স্বস্তি দিচ্ছে ক্রিকেটপ্রেমীদের।

India vs Australia: রাজকোটে কিং কোহলির নাচ ভাইরাল!

আজ এক্স হ্যান্ডলে শাহরুখ খান ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। হ্যাশট্যাগ আস্কএসআরকে (#AskSRK) লিখে ভক্তরা নানা প্রশ্ন রাখছিলেন। বাছাই প্রশ্নের উত্তর দেন কিং খান। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ না বিরাট কে সেরা তা নিয়ে দুই মহাতারকার ভক্তদের মধ্যে জোর লড়াই চলে। যা রীতিমতো উপভোগ্য।

সেই বিষয় নিয়েই একজন শাহরুখকে প্রশ্ন করেন, ফ্যানেদের পোস্টে যুদ্ধ চলে আপনাকে আর বিরাটকে নিয়ে। ফলে বিরাট কোহলিকে নিয়ে আপনি কিছু বলুন। কিং কোহলিকে নিয়ে কিং খানের বক্তব্যই এখন ভাইরাল। শাহরুখ লেখেন, আমি বিরাটকে নিজেরই একজন বলে মনে করি, ভালোবাসি। সব সময় তাঁর ভালো হোক প্রার্থনা করি।

এরপরই শাহরুখ লেখেন, "ভাই দামাদ জ্যায়সা হ্যায় হামারা।" অর্থাৎ বিরাটকে জামাইয়ের মতো বলেই উল্লেখ করলেন শাহরুখ। এই পোস্ট দেখে একজন এক্স হ্যান্ডলে বিরাট কোহলিকে নিয়ে ইডেনে আইপিএল ম্যাচের পর ঝুমে জো পাঠান গানের তালে শাহরুখের নাচার ভিডিও পোস্ট করেছেন। কেউ আবার লিখেছেন, চলো ফ্যান যুদ্ধ শেষ। কিংকে কিং সম্মান করেন।

এদিকে, আজ রাজকোটে প্রচণ্ড গরমের মধ্যে খেলা শুরু হয়। কুলডাউন ব্রেক চলাকালীন বিরাট কোহলিকে নাচতে দেখা যায়। তখন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন ব্যাট করছিলেন। স্টিভ স্মিথ চেয়ারে বসেছিলেন। তাঁর মাথায় একজন আইসপ্যাক ধরে ছিলেন। লাবুশেন সামনে দাঁড়িয়ে ছিলেন। সেখানে গিয়েই বিরাট নেচে লাবুশেনের পেটে খোঁচা দেন।

India vs Australia: রাজকোটে কিং কোহলির নাচ ভাইরাল!

ভারত ৩৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে বেকায়দায় পড়েছে। রোহিত শর্মা করেছিলেন ৮১। বিরাট কোহলি ৬১ বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন। পাঁচটি চার ও একটি ছয় মেরেছেন। রোহিত, ওয়াশিংটন সুন্দর, বিরাট ও শ্রেয়স আইয়ারকে আউট করেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+