২-১ ব্যবধানে ধরাশায়ী অস্ট্রেলিয়া, বর্ডার-গাভাসকর ট্রফি জিতে নিল ভারত

ধর্মশালায় মাত্র তিনদিনের কিছু বেশি সময়েই শেষ টেস্ট জিতে নিল ভারত। আহত অধিনায়ক বিরাট কোহলির জায়গায় এই ম্যাচে অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভারত জয় পেল।

ধর্মশালা, ২৮ মার্চ : ধর্মশালায় মাত্র তিনদিনের কিছু বেশি সময়েই শেষ টেস্ট জিতে নিল ভারত। আহত অধিনায়ক বিরাট কোহলির জায়গায় এই ম্যাচে অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভারত জয় পেল। একইসঙ্গে বর্ডার-গাভাসকর ট্রফি ২-১ ব্যবধানে জিতে নিল ভারতীয় দল।

তৃতীয় দিনের শেষে ১০৬ রান তাড়া করতে নেমে ভারত ১৯ রান করে দিন শেষ করে। ফলে এদিন জেতার জন্য প্রয়োজন ছিল মাত্র ৮৭ রানের। হাতে ছিল ১০ উইকেট। এই অবস্থায় মুরলী বিজয় ও কেএল রাহুল ব্যাট করতে নামেন। তবে বিজয় গতকালের রানের সঙ্গে মাত্র ২ রান যোগ করে ৮ রানে প্যাভিলিয়নে ফেরেন। তাঁকে আউট করেন প্যাট কামিন্স।

২-১ ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফি জিতে নিল ভারত

তিন নম্বরে চেতেশ্বর পূজারা নামলেও রাহুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হয়ে যান শূন্য রানে। এরপরে নামেন এই টেস্টে ভারতীয় দলনায়ক অজিঙ্ক রাহানে। একেবারে আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে জয় এনে দেন তিনি। কেএল রাহুল ৫১ রান ও রাহানে ২৭ বলে মারমুখী ৩৮ রান করে অপরাজিত থাকেন।

সবমিলিয়ে মাত্র ২৩.৫ ওভারে জেতার জন্য প্রয়োজনীয় ১০৬ রান তুলে নিয়ে ৮ উইকেটে ম্যাচ ও সিরিজ পকেটে পুরল ভারত।

এই টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩০০ রান করে। শতরান করেন স্টিভ স্মিথ। ভারতের হয়ে অভিষেক টেস্টে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। জবাবে ব্যাট করতে নেমে ভারত করে ৩৩২ রান। কেএল রাহুল ৬০ ও জাদেজা ৬৩ রান করেন। তৃতীয় ইনিংসে অস্ট্রেলিয়া শেষ হয়ে যায় মাত্র ১৩৭ রানে। রবি অশ্বিন, জাদেজা ও উমেশ যাদব ৩টি করে উইকেট পান। ১টি উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার।

প্রসঙ্গত, চার টেস্টের সিরিজে পুনে টেস্টে অস্ট্রেলিয়া জয় পায়। দ্বিতীয় টেস্টে বেঙ্গালুরুতে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফেরায় ভারত। তৃতীয় টেস্ট রাঁচিতে ড্র হওয়ার পরে এই ধর্মশালা টেস্টে জিতে ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+