ভারত-অজি টেস্টযুদ্ধ: মেলবোর্নের পিচ পৃথ্বীর ব্যাটে রান এনে দেবে, শ'কেই চাইছেন প্রাক্তনী
ভারত-অজি টেস্টযুদ্ধ: মেলবোর্নের পিচ পৃথ্বীর ব্যাটে রান এনে দেবে, শ'কেই চাইছেন প্রাক্তনী
'মেলবোর্ন মহারণে ভারতের হয়ে ওপেন করুক পৃথ্বী শ। বক্সিং ডে টেস্টের পিচ পৃথ্বীর ব্যাটে রান এনে দেবে।' অ্যাডিলেডে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হলেও তরুণ তুর্কির উপর আস্থা রাখছেন 'মিস্টার ক্রিকেট' নামে পরিচিত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইক হাসি।

অ্যাডিলেড টেস্টে পৃথ্বীর ব্যাটিং
ডনের দেশে সফরে গিয়ে অ্যাডিলেড টেস্টের দুই ইনিংসে পৃথ্বীর সংগ্রহ ০ ও ৪ রান। তার থেকেও দুই ইনিংসে ব্যাট ও প্যাডের মাঝের ফাঁকে বল গলে পৃথ্বী আউট হয়েছেন। অফ ফর্মে থাকার কারণে 'সচিনের যোগ্য উত্তরসূরি' হিসেবে ধরে নেওয়া তরুণ ক্রিকেটার যে একেবারেই ছন্দে নেই তা নতুন করে বলে দিতে হবে না। সেই সঙ্গে তাঁর আত্মবিশ্বাসেও চিড় ধরেছে।

হাসি কী বললেন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যর্থ হলেও প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার পৃথ্বীর উপর আশা রাখছেন। জনপ্রিয় এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া প্রতিক্রিয়ায় হাসি বলেছেন, 'পৃথ্বী রান পায়নি, মানছি। কিন্তু ওকে এই একটা টেস্টের বিচারে বসিয়ে দেওয়া বুদ্ধিমানের হবে না। ওর অন্তত আরও একটি টেস্টে সুযোগ পাওয়া উচিত। অ্যাডিলেডে কঠিন পিচে অজিদের কঠিন বোলিং আক্রমণের সামনে পরে ব্যর্থ হয়েছে। মেলবোর্নেরর পিচে ওর ব্যাটে রানের আশা রাখছি।'

কেন পৃথ্বীকে সমর্থন, উদাহরণ তুলে ধরে যুক্তি দিলেন হাসি
হাসি আরও বলেন, 'জো বার্নস সম্প্রতি ছন্দে ছিলেন না। ঘরোয়া ক্রিকেটে ৭ রানের গড়ের নিচের ব্যাটিং। কিন্তু নির্বাচক ও ম্যানেজমেন্ট আশা রাখে। এরপর প্রথম ইনিংসে বার্নস ব্যর্থ হয়েছেন।কিন্তু দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন। এতেই দলের ক্রিকেটারদের প্রতি ভালো বার্তা পৌঁছয়। ফেল করলেও দল যে তাঁর পাশে রয়েছে, ক্রিকেটারদের কাছে এই বার্তা অনুপ্রেরণা জোগায়।'

পৃথ্বীর পরিবর্তে কার খেলার সম্ভাবনা
হাসি পৃথ্বীর ব্যাটে রানের আশা দেখলেও তরুণ ওপেনারের পরিবর্তে মেলবোর্নে শুভমান গিলের খেলার সম্ভাবনা বেশি। সঙ্গে বিরাটের জায়গায় লোকেশ রাহুল দলে ঢুকতে পারেন। সেক্ষেত্রে ওপেনিং রাহুল-মায়াঙ্ক জুটি বা গিল-মায়াঙ্ককে দেখা যেতে পারে।












Click it and Unblock the Notifications