Ind vs Aus ODIs: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে পূর্ণশক্তি নিয়ে নামছে না ভারত, কামব্যাক অশ্বিনের

India vs Australia ODIs: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের আগে দেশের মাটিতে তিনটি একদিনের আন্তর্জাতিক খেলবে ভারত। ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর রয়েছে খেলাগুলি। তবে প্রথম দুটি ম্যাচে পূর্ণশক্তির দল নামাচ্ছে না ভারত।

এই দুটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। এশিয়ান গেমসে ভারতীয় দলের অধিনায়ক গায়কোয়াড় ওই দলে রয়েছেন। তিনটি ম্যাচেই দলে রাখা হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে।

Ind vs Aus ODIs: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে পূর্ণশক্তি নিয়ে নামছে না ভারত

অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুটি ওডিআইয়ে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া ও কুলদীপ যাদবকে। বিশ্বকাপের যে দল ঘোষণা করা হয়েছিল সেই দলে রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দরকে রেখে তৃতীয় তথা শেষ ওডিআইয়ের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। অশ্বিন শেষ ওডিআই খেলেছেন ১৮ মাস আগে।

এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও তিলক বর্মাকে রাখা হয়েছে প্রথম দুটি ওডিআইয়ে। ওয়াশিংটন সুন্দর এশিয়ান গেমসের দলে থাকলেও তাঁকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচের দলেই রাখা হয়েছে। রবিচন্দ্রন অশ্বিনও রয়েছেন তিনটি ম্যাচের দলেই। ফিট হলে অক্ষর প্যাটেল অজিদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে খেলবেন।

নির্বাচক প্রধান অজিত আগরকর বলেছেন, আমরা আশা করছি অক্ষর ফিট হয়ে যাবেন। সুন্দর এশিয়া কাপের ফাইনালের দলে ছিলেন। অশ্বিনের অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে দল। ফলে দরকার পড়লে আমরা যে তাঁদের উপর নির্ভর করতে পারি, সেই বিকল্পটা আমাদের রইল। মেন্টাল ব্রেক দিতেই সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান আগরকর।

Ind vs Aus ODIs: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে পূর্ণশক্তি নিয়ে নামছে না ভারত

রোহিত শর্মার কথায়, অশ্বিনের ক্ষেত্রে তিনি কটা ম্যাচ খেললেন, কতক্ষণ মাঠে থাকলেন তা গুরুত্বপূর্ণ নয়। ফলে তাঁকে দলের প্রয়োজন মনে হলে দলে নেওয়া হবে। অশ্বিন ওডিআই না খেললেও টেস্ট খেলেছেন, তামিলনাড়ু প্রিমিয়ার লিগ খেলেছেন। তুলনায় না গেলেও এটা ঠিক, তিনি ক্রিকেটের মধ্যেই আছেন। অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে দেখে নিতে পারব।

প্রথম দুটি একদিনের আন্তর্জাতিকের দল- লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

তৃতীয় একদিনের আন্তর্জাতিকের দল- রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল *, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+