ভারত বনাম অস্ট্রেলিয়া: মুম্বইয়ে মেগা ম্যাচে কোনও পাঁচ ডুয়েলে নজর থাকবে, দেখে নিন

ভারত বনাম অস্ট্রেলিয়া: মুম্বইয়ে মেগা ম্যাচে কোনও পাঁচ ডুয়েলে নজর থাকবে, দেখে নিন

ওয়াংখেড়েতে অতিথি অস্ট্রেলিয়া!মঙ্গলবার মেগা ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই যুদ্ধে নেমে পড়ছে ভারত। শেষবার ২০১৯ সালে ভারত সফরে এসে ৫ ম্যাচের সিরিজে ফিঞ্চের অস্ট্রেলিয়া ভারতকে ৩-২ ব্য়বধানে হারিয়েছিল। কোহলি অ্যান্ড কোম্পানি এক বছর আগে সেই হারের বদলা নিতে পারে কিনা, সেটাই এখন দেখার। একনজরে ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজে কোন পাঁচ ডুয়েলে ক্রিকেটভক্তদের চোখ থাকবে, দেখে নেওয়া যাক।

ওয়ার্নার বনাম বুমরাহ

ওয়ার্নার বনাম বুমরাহ

নতুন করে ওয়ার্নার বনাম বুমরাহ ডুয়েল দেখার অপেক্ষায় ক্রিকেটদুনিয়া। পিঠের নিচের অংশের চোট সারিয়ে বুমরাহ মাঠে ফেরার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি টি-টোয়েন্টিতে ২টি উইকেট পেয়েছেন। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে ওয়ার্নার-ফিঞ্চের বিরুদ্ধে বুমরাহের পরীক্ষা। সীমিত ওভার থেকে পাঁচ দিনের ক্রিকেটে ওয়ার্নার এখন অবিশ্বাস্য ফর্মে রয়েছেন।

স্টিভ স্মিথ বনাম শামি

স্টিভ স্মিথ বনাম শামি

২০১৯ সালে ৪২ উইকেট তুলে নিয়ে ওডিআই ক্রিকেটে ভারতের মহম্মদ শামি শীর্ষ উইকেট শিকারি ছিলেন। অন্যদিকে ২০১৯ সালটা স্টিভ স্মিথের দারুণ গিয়েছে। তিন ফর্ম্যাটেই মিডল অর্ডারে ধারাবাহিকভাবে রান পেয়েছেন স্মিথ। টেস্টে অ্যাসেজ থেকে শুরু করে বিশ্বকাপে অজি দলের মিডল অর্ডারের ত্রাতা হয়ে উঠেছিলেন। এবার ভারত সফরে এসে শামি-বুমরাহের বিরুদ্ধে স্টিভ স্মিথ কেমন খেলেন দেখার।

রোহিত বনাম প্যাট কামিন্স

রোহিত বনাম প্যাট কামিন্স

২০১৯ সালে ওডিআই ক্রিকেটে রোহিত শর্মা দারুণ খেলেছেন। বিশ্বকাপে লিগ পর্বের ৯ ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, মোট সংগ্রহ ছিল ৬৪৮ রান। অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে হিটম্যানের ব্যাটিং রেকর্ডও ভালো। অজিদের বিরুদ্ধে ওডিআই কেরিয়ারে ৩৭ ইনিংস খেলে রোহিত ২০৩৭ রান হাঁকিয়েছেন। এবার আসন্ন ওডিআই সিরিজে রোহিত বনাম প্যাট কামিন্স ডুয়েল উপভোগ্য হবে। অজি জার্সিতে ২০১৯ সালে প্যাট কামিন্স দারুণ বোলিং করেছেন।

বিরাট কোহলি বনাম অ্যাডাম জাম্পা

বিরাট কোহলি বনাম অ্যাডাম জাম্পা

অ্যাডাম জাম্পা বনাম বিরাটের ডুয়েল উপভোগ্য হবে। অজিদের বিরুদ্ধে ৩৫ ইনিংস খেলে বিরাটের সংগ্রহ ১৭২৭ রান। উল্লেখ্য অজি দলে বিরাটের বিরুদ্ধে অন্যতম সফল ক্রিকেটার অ্যাডাম জাম্পা। অজি স্পিনার ১০ ম্যাচে ৩ বার বিরাটকে আউট করেছেন।

ধাওয়ান বনাম মিচেল স্টার্ক

ধাওয়ান বনাম মিচেল স্টার্ক

ওপেনিংয়ে ডান বাম জুটিকে ফেরাতে রোহিতের সঙ্গে মুম্বইয়ে প্রথম ওডিআইয়ে শিখর ধাওয়ানকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে ধাওয়ান বনাম স্টার্ক ডুয়েল উপভোগ্য হবে। শেষ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে ধাওয়ান সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

ওভালে সেই ম্যাচে ধাওয়ানের ১১৭ , বিরাটের ৮২ ও রোহিতের ৫৭ রানে ভর করে ভারত ৫ উইকেট হারিয়ে ৩২৫ রান তোলে। জবাবে অজিরা ৩১৬ রান তুলতে পারে। ভারত ম্যাচ জিতেছিল ৩৬ রানের ব্যবধানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+