India vs Australia ODI: স্মিথ-কামিন্সদের প্রত্যাবর্তন, শক্তিশালী দল নিয়েই ভারতে খেলতে আসছে অস্ট্রেলিয়া
এশিয়া কাপের পরেই শুরু হবে ভারত অস্ট্রেলিয়া একদিনের ক্রিকেট সিরিজ।মূলত বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যেই দুই দেশ তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে একদিনের দল ঘোষণা করা হল। ভারতের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়েই খেলতে নামছে অজি ব্রিগেড।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে না থাকলেও তিন তারকাকে দলে নেওয়া হয়েছে।
রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দল ঘোষণা করা হয়েছে। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে রাখা হয়েছে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ককে। ভারতের বিরুদ্ধে এই সিরিজকে যে কতটা গুরুত্ব দিচ্ছে অজি টিম ম্যানেজমেন্ট তা তাদের দল দেখেই স্পষ্ট।

স্মিথ, ম্যাক্সওয়েল এবং স্টার্ক দলে ফিরে আসায়, অ্যারন হার্ডি, টিম ডেভিড এবং মাইকেল নেসারের জন্য এই দলে কোন জায়গা হয়নি।বিশ্বকাপের আগে বড় পরীক্ষা অধিনায়ক প্যাট কামিন্সের, চোট কাটিয়ে দলে ফি্রলেন অজি ক্যাপ্টেন।
ট্র্যাভিস হেডের বদলে ম্যাথু শর্টকে টপ অর্ডারের বদলি হিসেবে আনা হয়েছে। শুক্রবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন জেরাল্ড কোয়েটজির বলে আঘাতে পান ট্র্য়াভিস হেড। সেই সময়ে তাঁকে অবসর নিতে হয়েছিল।দক্ষিণ আফ্রিকা সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। হেডের অনুপস্থিতিতে ওয়ার্নারের সঙ্গী কে হবে তা নিয়ে প্রশ্ন উঠছে।

শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের কাউন্ট ডাউন। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরই ভারতের মাটিতে বসতে চলেছে আইসিসির একদিনের বিশ্বকাপ। বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গেই আগেই দল ঘোষণা করে দিয়েছিল অস্ট্রেলিয়া।এমনিতে অস্ট্রেলিয়ার নিয়মিত একদিনের দলে অধিনায়ক কামিন্সই।
তবে গত বছর নেতৃত্ব পাওয়ার পর থেকে চোট-বিশ্রাম-বিরতি মিলিয়ে এখনও পর্যন্ত কেবল দুটি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করতে পেরেছেন। এছাড়াও আছে চোট সমস্যা। সব মিলিয়ে কামিন্সকে বিশ্বকাপের দলে রাখা হলেও সংশয়টা ছিল। শেষ পর্যন্ত ফিট হয়েই দলে ফিরলেন কামিন্স।
India squad, sorted ✅
— Cricket Australia (@CricketAus) September 17, 2023
The National Selection Panel has picked an 18-man group for our final ODI series before the World Cup. pic.twitter.com/DhHMAoDEkE
২২ সেপ্টেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আয়োজিত হবে। মোহালিতে সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে। ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচটি হবে মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে। গুজরাতের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ।
ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া স্কোয়াড-
প্যাট কামিন্স (অধিনায়ক),স্টিভ স্মিথ, শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, ন্যাথন এলিস, ক্যামেরন গ্রিন, জোশ হেজেলউড, জোশ ইংলিস, স্পেনসার জনসন, মার্নাস ল্যাবুশান, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তনবীর সাঙ্ঘা, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা












Click it and Unblock the Notifications