ব্যাট বিক্রি হচ্ছে, স্মিথ তুমি চাইলে কিনতে পারো! সিডনি টেস্টের আগে ট্রোলের মুখে প্রাক্তন ১ নম্বর
ব্যাট বিক্রি হচ্ছে, স্মিথ তুমি চাইলে কিনতে পারো! সিডনি টেস্টের আগে ট্রোলের মুখে প্রাক্তন ১ নম্বর
'ব্যাট বিক্রি হচ্ছে, স্মিথ তুমি চাইলে কিনতে পারো!' ৭ ডিসেম্বর থেকে সিডনি টেস্টে মাঠে বল গড়ানোর আগে এভাবেই অস্ট্রেলিয়ান ব্যাটমস্যানকে খোঁচা ক্রিকেট ফ্যানের। সাম্প্রতিক সময়ে ব্যাটে একবারেই ছন্দে নেই স্মিথ। ২০১৯ সালে যে স্মিথ অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজে ৭৭৪ রান হাঁকিয়ে ক্রিকেট দুনিয়ায় সারা ফেলে দিয়েছিলেন। সেই সঙ্গে টেস্টে একনম্বর ব্যাটসম্যানের সিংহাসন আদায় করে নেন, সেই স্মিথের ব্যাটে এখন রানের খরা।

ভারতের বিরুদ্ধে দুই টেস্টে স্মিথের ব্যাটে রান
ভারতের বিরুদ্ধে দুই টেস্টের চার ইনিংসে স্মিথের সব মিলিয়ে সংগ্রহ ১০ রান, যা একেবারেই স্মিথ সুলভ নয়। অ্যাডিলেডের দুই ইনিংসে ১ করে ও মেলবোর্নে দুই ইনিংসে ০ ও ৮ রান হাঁকিয়েছেন।

রানের খরায় স্মিথ, খোঁচা দিলেন ক্রিকেট ফ্যান
এরপরই স্মিথকে টোল ফ্যানদের। এদিন নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে স্মিথকে খোঁচা দেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি হয়। যেখানে এক প্ল্যাকার্ডে, স্মিথের জন্য ব্যাট নিলাম হচ্ছে খোঁচা দিয়ে ঐ ফ্যান খোঁচা দিয়ে বার্তা লেখেন।

স্মিথকে খোঁচায় কী বলা হয়েছে
বিশ্বের প্রাক্তন এক নম্বর টেস্ট ব্যাটসম্যানকে খোঁচা দিয়ে বলা হয়, 'ব্যাট বিক্রি হচ্ছে। স্মিথ তুমি একটা নিয়ে যেতে পারো।' শুধু স্মিথকেই নয়, অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট ছন্দ খুঁজে না পাওয়া ওপেনার জো বানর্সের উদ্দেশেও ঐ ক্রিকেট ফ্যান প্ল্যাকার্ডে এই কথাই লিখেছেন।

সিডনিতে কবে থেকে টেস্ট শুরু
৭ জানুয়ারি থেকে সিডনিতে ভারতের বিরুদ্ধে মাঠে নামছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে ভারতের বিরুদ্ধে শেষ টেস্টে অজিরা হেরে ৮ উইকেটে ধরাশায়ী হয়েছে। তৃতীয় টেস্ট জিতে কোন দল এবার সিরিজে লিড নিতে পারে, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications