India vs Australia: টিম কম্বিনেশনেই আস্থা শামির, সাফল্যের রহস্য ফাঁস করলেন বঙ্গ পেসার
কথায় বলে 'পুরনো চাল ভাতে বাড়ে'। এশিয়া কাপের একাধিক ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসিয়েই কাটাতে হয় মহম্মদ শামিকে। বঙ্গ পেসার যেন অপেক্ষা করছিল শুধু যোগ্য জবাব দেওয়ার সুযোগের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বল হাতেই সবকিছুর জবাব দিলেন। এশিয়া কাপে রিজার্ভ বেঞ্চে তাকে বসিয়ে রাখা হলেও তিনি ফুরিয়ে যাননি তা প্রমাণ করে দিলেন।
এশিয়া কাপের তো মঞ্চে একাধিক ম্যাচে সুযোগ না পেলেও হতাশ হননি, মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত বোলিং তা স্পষ্ট করে দিলেন শামি। বেশ কয়েকটি সিরিজে বিশ্রামে ছিলেন। কিন্তু বোলিংয়ে ধার কমেনি। বিশ্বকাপের আগে ক্যামব্যাকের রহস্য ফাঁস করলেন শামি। সেইসঙ্গে ভারতীয় তারকা পেসারের গলায় টিম গেমের কথা।

এশিয়া কাপে ব্রাত্য থাকার প্রসঙ্গে শামি বলেন, 'এটি দলের পরিকল্পনা এবং এরসঙ্গে থাকাটা লেগে থাকা গুরুত্বপূর্ণ। আপনি যখন নিয়মিত খেলছেন, তখন কাউকে বাইরে বসতে হবে। এই বিষয়ে একজনকে দোষী বোধ করা উচিত নয়। আপনি যদি খেলতে থাকেন, তাহলে ভালো, আর আপনি যদি একাদশে না থাকেন, তাহলে যারা খেলছেন তাদের সমর্থন করা উচিত।'
প্রথম একাদশে সুযোগ না পেলেও তাঁকে যে হতাশা গ্রাস করতে পারনি সেই কথাও উল্লেখ করেন, 'প্রথম একাদশে সব ম্যাচে সুযোগ না পেলেও আমি মনে করি হতাশ হওয়ার কোনও কারণ নেই। কম্বিনেশন অনুসারে দল গঠন করতে হয় এবং দল আমাকে যে ভূমিকা দেবে আমি সেটা করতে প্রস্তুত।'

একইসঙ্গে শামি উল্লেখ করেছেন, 'আমি কোচ এবং অধিনায়কের সঙ্গে আলোচনা করেছি এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বিরতি নিয়েছি। কিন্তু মাঝের সময়টা আমার জন্য বিরতি বলে মনে হয়নি। কারণ আমার বাড়িতে একটি বিস্তৃত প্রশিক্ষণ কেন্দ্র আছে, এবং আমি যখন ভারতীয় দলের সাথে থাকি তার চেয়ে বেশি আমি বাড়িতে থাকলে অনুশীলন করি।'
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে সিরাজকে বিশ্রাম দিয়ে তাঁকে আর বুমরাকে খেলানো হয়েছিল। সঠিক সময় নিখুঁত লাইন লেংথে বল কলে অস্ট্রেলিয়াকে মাটি ধরিয়ে দিলেন তিনি। বুঝিয়ে দিলেন এশিয়া কাপে রিজার্ভ বেঞ্চে থাকলেও তিনি এখনও বিষাক্ত। অসাধারণ বোলিং করলেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তিনি ১০ ওভার বোলিং করে ৫১ রান দিয়ে ৫ উইকেট নেন। তার মধ্যে তিনটিই বোল্ড.

৫ অক্টোবর থেকে শুরু এক দিনের বিশ্বকাপ।বিশ্বকাপের যে দল বেছে নেওয়া হয়েছে তাতে রয়েছেন তিন পেসার যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামি।ভারতের মাটিতে সেই প্রতিযোগিতায় তিন জন পেসার একসঙ্গে প্রথম একাদশে জায়গা পাবেন না। বুমরা খেলবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে শামি এবং সিরাজের মধ্যে এক জনকে খেলানো হবে। এখনও একাই যে কোনও দলের ব্যাটিং লাইনকে ধ্বংস করার ক্ষমতা রাখেন তা বুঝিয়ে দিলেন শামি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications