ভারত বনাম অস্ট্রেলিয়া: বিরাট বনাম রাহুল ডুয়েলের শেষ হাসি কার, অধিনায়ক-সহঅধিনায়ক কত রান হাঁকালেন

ভারত বনাম অস্ট্রেলিয়া: বিরাট বনাম রাহুল ডুয়েলের শেষ হাসি কার, অধিনায়ক-সহঅধিনায়ক কত রান হাঁকালেন

দরজায় কড়া নাড়ছে ভারতের অস্ট্রেলিয়া সফর। ২৭ নভেম্বর সিডনিতে প্রথম ওডিআই ম্যাচে মাঠে নামছে ভারতীয় দল। এই ম্যাচ দিয়েই করোনা পরবর্তী সময়ে মেন ইন ব্লু আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে। তার আগে কোয়ারেন্টাইনের মাঝেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজের প্রস্তুতি সেরে ফেললেন বিরাটরা।

কোয়ারেন্টাইনের মাঝেই অনুশীলন ম্যাচ

কোয়ারেন্টাইনের মাঝেই অনুশীলন ম্যাচ

সিডনিতে কোয়ারেন্টাইনের মাঝেই ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনের অনুমতি রয়েছে। এদিন দু'টি আলাদা দল গড়ে অনুশীলন ম্যাচ খেললেন বিরাট-লোকেশ রাহুলরা। বিরাট কোহলি সিকে নাইডু একাদশকে নেতৃত্ব দেন, রঞ্জিত সিংজি একাদশকে নেতৃত্ব দেন।

লোকেশ রাহুলকে উড়িয়ে দিলেন বিরাটরা

লোকেশ রাহুলকে উড়িয়ে দিলেন বিরাটরা

৪০ ওভারের ম্যাচে কোহলিরা লোকেশ রাহুলদের ৫ উইকেটে পরাজিত করেন। প্রথমে ব্যাট করে রাহুলের দল ২৩৫ রান তোলে। সীমিত ওভারে অজি সফরে বিরাটের ডেপুটি ৬৬ বলে ৮৩ রান হাঁকান। জবাবে এই রান তাড়া করতে নেমে ৩৫.৪ ওভারে কোহলির দল জয় তুলে নেয়। বিরাট ৫৮ বলে ৯১ রান হাঁকান।

একনজরে ওয়ান ডে ম্যাচের সূচি

একনজরে ওয়ান ডে ম্যাচের সূচি

অস্ট্রেলিয়া সফরে শুরুতে ভারত তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে। এরপর তিনটি টি-২০ ও চারটি টেস্ট খেলবে। ২৭ নভেম্বর থেকে সিডনিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর সিরিজের বাকি দু'টি ওয়ান ডে ম্যাচ খেলা হবে।

একনজরে টি-২০ ও টেস্ট ম্যাচের সূচি

একনজরে টি-২০ ও টেস্ট ম্যাচের সূচি

এরপর ৪ ডিসেম্বর প্রথম টি-২০ খেলা হবে ক্যানবেরায়। ৬ ও ৮ ডিসেম্বর সিরিজের বাকি দুই টি-২০ মহারণ রয়েছে। ১৭ ডিসেম্বর থেকে এরপর প্রতীক্ষিত দিন রাতের টেস্ট। ২৬ থেকে ৩০ ডিসেম্বর মেলবোর্নে খেলা হবে বক্সিং ডে টেস্ট। ৭ থেকে ১১ জানুয়ারি সিডনিতে তৃতীয় ও ১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে চতুর্থ টেস্টে আসর রয়েছে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+