তৃতীয় দিনে ব্যাটে-বলে দাপট দেখাল ভারত, দিনের শেষে লিড ১২৬ রানের
বেঙ্গালুরু টেস্টে তৃতীয় দিনে ব্যাটে-বলে দাপট দেখাল ভারত। এই প্রথম সবকটি সেশনেই ভালো খেলল বিরাট কোহলির ভারত। ফলে দ্বিতীয় টেস্টে আপাতত ১২৬ রানে এগিয়ে রয়েছে ভারত।
বেঙ্গালুরু, ৬ মার্চ : বেঙ্গালুরু টেস্টে তৃতীয় দিনে ব্যাটে-বলে দাপট দেখাল ভারত। এই প্রথম সবকটি সেশনেই ভালো খেলল বিরাট কোহলির ভারত। ফলে দ্বিতীয় টেস্টে আপাতত ১২৬ রানে এগিয়ে রয়েছে ভারত। হাতে এখনও ৬ উইকেট অবশিষ্ট রয়েছে। দিনের শেষে ৪ উইকেটে ২১৩ রান করেছে টিম ইন্ডিয়া।[(ছবি) ভারতীয় বোলার হিসাবে নয়া রেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন ]
বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন দারুণ কাটে ভারতীয় দলের। দ্বিতীয় দিনের শেষে ৪৮ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। এদিন সকালে খেলা শুরু হওয়ার পরে মাত্র ৪০ রানেরও কমে বাকী চার উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়া ব্যাটিংকে মুড়িয়ে দিলেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়া থামে ২৭৬ রানে। লিড ছিল ৮৭ রানের।

জবাবে ব্যাট করতে নেমে ভারতকে ভালো শুরু দেন লোকেশ রাহুল ও অভিনব মুকুন্দ জুটি। মুকুন্দ ১৬ রানে ফিরে গেলেও রাহুল ৫১ রানের ইনিংস খেলেন। এরপরে চেতেশ্বর পূজারা ভারতকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। বিরাট কোহলি ১৫ রানে বিতর্কিত আউট হলে ফিরে গেলেও রাহানেকে সঙ্গে নিয়ে দলকে এগোতে থাকেন পূজারা। দিনের শেষে পূজারা ৭৯ ও রাহানে ৪০ রানে অপরাজিত থাকেন। মাঝে রবীন্দ্র জাদেজাকে (২) নামানো হলেও তিনি তাড়াতাড়ি আউট হয়ে যান।
এদিন খেলার শুরুতে অস্ট্রেলিয় ব্যাটিংয়ে প্রথম ধাক্কাটা দেন রবিচন্দ্রণ অশ্বিন। মিচেল স্টার্ককে (২৬ রান) ফেরান তিনি। এরপরের তিনটি উইকেট মাত্র ৭ রানের মধ্যে তুলে নেন জাদেজা। সবমিলিয়ে তিনি ২১.৪ ওভার বল করে ৬৩ রান দিয়ে ৬ উইকেট পেয়েছেন। এছাড়া অশ্বিন ২টি, উমেশ যাদব ইশান্ত শর্মা ১টি করে উইকেট পেয়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজে এই প্রথম কোনও একটি সেশনে ভারত ব্যাটে বলে একাই দাপট দেখাল। একসঙ্গে চার উইকেট তাড়াতাড়ি তুলে নেওয়ার পরে মাত্র ১০ ওভার হলেও কোনও উইকেট খোয়ায়নি টিম কোহলি। পরে বাকী সেশনগুলিতেও একই দাপট অব্যাহত রাখল ভারত।












Click it and Unblock the Notifications