সেমিফাইনালে সিডনির মাঠের সিংহভাগ দখল ভারতীয় সমর্থকদের, চিন্তায় অজিরা

সিডনি, ২৪ মার্চ : বৃহস্পতিবার সম্ভবত এই বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। বিশ্ব ক্রিকেটের প্রথম সারির দুই দল মুখোমুখি হতে চলেছে সিডনিতে। আর এই সম্মুখ সমরের আগেই ক্রিকেট মাঠে না হলেও খাতায়-কলমে স্টেডিয়ামে দর্শক সংখ্যার বিচারে অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া।

অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক যখন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে টস করতে মাঠে নামবেন তখন তাঁকে স্বাগত জানাবেন স্টেডিয়ামে বসা সিংহভাগ ভারতীয় দর্শক। একবারের জন্যও তাঁর মনে হবে না যে তিনি ঘরের মাঠে বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে নেমেছেন।

সেমিফাইনালে সিডনির মাঠের সিংহভাগ দখল ভারতীয় সমর্থকদের, চিন্তায় অজিরা


সিডনি ক্রিকেট মাঠে ৪২ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। বৃহস্পতিবার যা কানায় কানায় পূর্ণ থাকবে। বিশ্বকাপের সংগঠকরা জানাচ্ছেন, এই নির্ধারিত আসন সংখ্যার ৭০ শতাংশ অর্থাৎ ৩০ হাজার আসন দখল করে নিয়েছেন ভারতীয় সমর্থকেরা। যার অর্থ, নিজেদের ঘরের মাঠে খেলতে নেমে ক্লার্ক, স্মিথ, ওয়ার্নাররা দেখবেন, হলুদ-সোনালি জার্সি পরা অজি সমর্থকদের বদলে নীল জার্সির ঢেউ আছড়ে পড়েছে গোটা স্টেডিয়ামে।

ইতিমধ্যেই অস্ট্রেলীয় অধিনায়ক ক্লার্ক বেশি করে অজি সমর্থকদের স্টেডিয়ামে আসার জন্য অনুরোধ করে বসে রয়েছেন। স্যোশাল নেটওয়ার্কিং সাইট টুইটারে তিনি সেদিন গ্যালারির রঙ সোনালি-হলুদে রাঙিয়ে দিতে অনুরোধ করেছেন। তবে উদ্যোক্তারা যা হিসাব দিলেন তাতে ক্লার্কের এই আশা পূরণ হওয়ার কোনও আশা দেখা যাচ্ছে না।

এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে শুধু স্টেডিয়ামের ভিতর নয়, ভারত ফাইনালে উঠবে ধরে নিয়ে এয়ার ইন্ডিয়া ও অন্যান্য বিমান সংস্থার সব ফ্লাইট উইকএন্ড পর্যন্ত ভর্তি হয়ে রয়েছে। ফলে প্রশাসনের তরফে এমনও বলা হয়েছে, যা পরিস্থিতি তাতে রাস্তায় বেরিয়েও স্থানীয় মানুষজনের চেয়ে বেশি ভারতীয় চোখে পড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+