India vs Australia: রাজকোটে জয়ে পেলেই বিশ্বকাপের আগেই বিরাট ইতিহাস সৃষ্টি করবে টিম ইন্ডিয়া

বুধবার রাজকোটে শেষ একদিনের ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ ফলে এগিয়ে আছে ভারত।‌ বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে জয় পাওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে বিরাট রোহিতের উপস্থিতিতে আরও শক্তিশালী হয়েই নামবে ভারতীয় দল। সৌরাষ্ট্রে জয় পেলে একটা ইতিহাস তৈরি করবে ভারতীয় দল।

বুধবার ইতিহাসের অপেক্ষায় রাজকোট। এই ম্যাচে জয় পেলেই একদিনের সিরিজে ৩-০ ফলে জিতবে টিম ইন্ডিয়া। ক্রিকেট ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়া দলকে হোয়াইটওয়াশ করার সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। মোহালি-ইন্দোরে অনায়াস জয় পেয়েছে ভারত। শেষ ম্যাচে সেই ধারা বজায় রাখাই লক্ষ্য।

india

বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হোয়াইটওয়াশ করতে পারলে রোহিত ব্রিগেডের আত্মবিশ্বাসও আরও বৃদ্ধি পাবে। রোহিত ফেরায় এই ম্যাচে নেতৃত্বের ভরা থাকবে তাঁরই উপরে।

রাজকোটে দলের সঙ্গে যাননি শুভমান গিল এবং শার্দূল ঠাকুর। তাঁরা বাড়ি ফিরে যাবেন। দুই ক্রিকেটার গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দেবেন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে। এই ম্যাচে না খেলার জন্য বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে উঠা হবে না গিলের। ইন্দোরে ১২৬ রান করতে পারলেই ব্যাটসম্যানদের তা‌লিকায় শীর্ষে উঠতেন গিল।


মোহালিতে প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পায় মেন ইন ব্লু। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে ৯৯ রানে হারিয়েছে।রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ থেকেও ছিটকে গিয়েছেন অক্ষর প্যাটেল। ফলে বিশ্বকাপে তাঁর অংশহগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও তাঁর বিকল্প হিসাবে দলে সুযোগ পাওয়া রবিচন্দ্রন অশ্বিন দুরন্ত ছন্দে আছেন।

ইন্দোরে দ্বিতীয় ম্যাচে ৭ ওভারে ৪১ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৪৪টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এরফলে তিনি প্রাক্তন অভিজ্ঞ স্পিনার অনিল কুম্বলে এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের রেকর্ড ভেঙে দিয়েছেন।

virat

টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়েছেন শ্রেয়স আইয়ারও। এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই সুযোগ, কিন্তু কাজে লাগাতে পারেননি। ফের চোটের সমস্যায় পড়েন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় শতরান করেছেন। এই ম্যাচে বড় রান পেলেই বিশ্বকাপের প্রথম একাদশে তাঁর স্থান পাকাপোক্ত হবে।

বিশ্বকাপের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+