India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচেই একাদশে সূর্য, অশ্বিনকেও দেখতে চাইছেন দ্রাবিড়

India vs Australia: মোহালিতে কাল তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদবদের বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম দুটি ম্যাচে।

হেড কোচ রাহুল দ্রাবিড় আজ জানিয়ে দিয়েছেন, প্রথম দুটি ম্যাচেই একাদশে থাকবেন সূর্যকুমার যাদব। এমনকী বিশ্বকাপের আগে চূড়ান্ত দল ঘোষণার আগে রবিচন্দ্রন অশ্বিনকেও সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলানোর ইঙ্গিত দিয়েছেন দ্রাবিড়।

India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচেই একাদশে সূর্য

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই সিরিজে তিনটি ম্যাচেই প্রথম বলে আউট হয়েছিলেন সূর্যকুমার যাদব। টি ২০ আন্তর্জাতিকে বিধ্বংসী ব্যাটিং করলেও একদিনের আন্তর্জাতিকে তাঁর পারফরম্যান্স প্রত্যাশার ধারেকাছে নেই। যদিও সূর্যকুমার যেহেতু বিশ্বকাপের দলে রয়েছেন, ফলে তাঁকে সর্বতোভাবে সহযোগিতা করে আত্মবিশ্বাস সঞ্চার করতে চাইছে ভারত।

দ্রাবিড় আজ মোহালিতে বলেন, আমরা সূর্যর পাশে রয়েছি। আমাদের বিশ্বাস রয়েছে সূর্য একদিনের আন্তর্জাতিকেও ভালো করবেন, ঘুরে দাঁড়াবেন। তাঁকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচেই খেলানো হবে। উল্লেখ্য, তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ভারত পূর্ণশক্তির দল নিয়েই নামবে। সেই ম্যাচে দলে ফিরবেন তারকারা।

India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচেই একাদশে সূর্য,

রবিচন্দ্রন অশ্বিন গত বছর জানুয়ারিতে শেষবার ওডিআই খেলেছেন। কাল তাঁকেও ভারতের একাদশে রাখার ইঙ্গিত দিয়ে দ্রাবিড় বলেন, আমরা অশ্বিনের দক্ষতা সম্পর্কে জানি। তিনি কী করতে পারেন সেটাও জানি। চোট-আঘাতের বিষয়েও আমাদের নজর রাখতে হবে। ফলে অশ্বিনকেও অস্ট্রেলিয়া সিরিজে আমরা খেলাব।

বিরাট, রোহিতদের বিশ্রাম দেওয়া প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, আমরা সকলে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের প্রথম থেকেই তাঁরা যাতে শারীরিক ও মানসিকভাবে তরতাজা থাকেন সেটা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। রোহিত সেরা অধিনায়কদের একজন। এটা দুর্ভাগ্যজনক তিনি কখনও পূর্ণশক্তির দল পাননি।

এশিয়া কাপের পর রোহিতের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতবে বলেও আশাবাদী দ্রাবিড়। ২০১৯ সালে মোহালিতে শেষবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে ৩৫৮ রান তুলেও ভারতকে হারতে হয়েছিল। মোহালিতে চার বছর ওডিআই হচ্ছে। তবে এখানে আইপিএলে হাই স্কোরিং ম্যাচ হয়েছে। কালও তার ব্যতিক্রম হবে না বলে মনে করা হচ্ছে।

এশিয়া কাপের পর মহম্মদ সিরাজকে কালকের ম্যাচে বিশ্রাম দিয়ে শার্দুল ঠাকুরকে কাল খেলানো হতে পারে। হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে তাতে ব্যাটিং গভীরতাও বাড়বে। ঈশান কিষাণ ওপেন করবেন শুভমান গিলের সঙ্গে।

ভারতের সম্ভাব্য একাদশ- ঈশান কিষাণ, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ বা শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+