চেতেশ্বর পূজারা টপকে যাচ্ছেন মহম্মদ আজহারউদ্দিনকে! বিরাট কোহলির পরই স্পর্শ করছেন টেস্টের মাইলস্টোন

চেতেশ্বর পূজারা দিল্লিতে কেরিয়ারের শততম টেস্ট খেলতে চলেছেন। এর আগে ভারতের ১২ জন ক্রিকেটার ১০০টি টেস্ট খেলার মাইলস্টোন স্পর্শ করেছেন।

দিল্লিতে শুক্রবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির গুরুত্বপূর্ণ টেস্টটি খেলতে আজই রাজধানীতে পৌঁছেছে দুই দল। অরুণ জেটলি স্টেডিয়ামে এবার মহম্মদ আজহারউদ্দিনকে পিছনে ফেলে দিতে চলেছেন চেতেশ্বর পূজারা। ভারতের ত্রয়োদশ ক্রিকেটার হিসেবে স্পর্শ করবেন ঈর্ষণীয় মাইলস্টোন।

পূজারা শততম টেস্ট খেলছেন

পূজারা শততম টেস্ট খেলছেন

ভারতের বর্তমান টেস্ট দলে একমাত্র বিরাট কোহলিই ১০০টি টেস্ট খেলার নজির স্পর্শ করেছেন। গত বছরের মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে তিনি শততম টেস্টটি খেলেছিলেন। এবার সেই কীর্তি গড়তে চলেছেন চেতেশ্বর পূজারা। ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ৯৯টি টেস্ট খেলেছিলেন। দিল্লিতে পূজারা খেলতে নামবেন শততম টেস্ট। বিসিসিআই তাঁর হাতে বিশেষ স্মারক তুলে দেবে। স্টেডিয়ামে থাকবেন পূজারার পরিবারের সদস্যরাও।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই অভিষেক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই অভিষেক

২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টেস্ট অভিষেক হয়েছিল পূজারার। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে রাহুল দ্রাবিড়ের আগে পূজারাকে তিনে নামানো হয়। তিনি ৮৯ বলে ৭২ রানের ইনিংস খেলেছিলেন। ২০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত টেস্টটি জিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলে। কেরিয়ারের ৯৯টি টেস্টের মধ্যে পূজারা ২১টি টেস্ট খেলেছেন অজিদের বিরুদ্ধে। ৫টি শতরান ও ১০টি অর্ধশতরান-সহ ১৯০০ রান করেছেন। যার মধ্যে ১১টি টেস্ট অস্ট্রেলিয়ার মাটিতে। ডাউন আন্ডারে পূজারা তিনটি শতরান ও পাঁচটি অর্ধশতরান-সহ ৯৯৩ রান করেছেন। ২০১৮-১৯ মরশুমে অস্ট্রেলিয়া সফরে তিনি ৫২১ রান করেছিলেন চারটি টেস্টে, যা ওই সিরিজে ভারতীয়দের মধ্যে সর্বাধিক।

একনজরে কেরিয়ার

একনজরে কেরিয়ার

চেতেশ্বর পূজারা ৯৯টি টেস্টে ১৬৯টি ইনিংসে ১০ বার অপরাজিত থেকে ৭০২১ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ২০৬। গড় ৪৪.১৫, ১৯টি শতরান ও ৩৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরের পর পূজারা টেস্ট দল থেকে বাদ পড়েন। দেশের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি কাউন্টি ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেন। যার জেরে টেস্ট দলে কামব্যাক করেন। পূজারাকে দেখা যাচ্ছে একটু থিতু হয়েই আক্রমণাত্মক ইনিংস খেলার চেষ্টা করতে। নাগপুরেও স্যুইপ শট খেলতে গিয়ে আউট হন। তার আগে বাংলাদেশ সিরিজে তিনি কেরিয়ারের দ্রুততম টেস্ট শতরানও করেন।

এলিট লিস্ট

এলিট লিস্ট

ভারতের হয়ে সর্বাধিক ২০০টি টেস্ট খেলেছেন সচিন তেন্ডুলকর। রাহুল দ্রাবিড় ১৬৩টি, ভিভিএস লক্ষ্মণ ১৩৪টি, অনিল কুম্বলে ১৩২টি, কপিল দেব ১৩১টি, সুনীল গাভাসকর ১২৫টি, দিলীপ বেঙ্গসরকার ১১৬টি, সৌরভ গঙ্গোপাধ্যায় ১১৩টি টেস্ট খেলেছেন। বিরাট কোহলি ও ইশান্ত শর্মা ১০৫টি টেস্ট খেলেছেন। হরভজন সিং ও বীরেন্দ্র শেহওয়াগ খেলেছেন ১০৩টি করে টেস্ট। ১০০টি টেস্ট খেলা ক্রিকেটারদের এলিট লিস্টে এবার যুক্ত হবে পূজারার নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+