India vs Australia: অক্ষরকে নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, বিশ্বকাপে দলের ঢোকার দাবি জোরালো অশ্বিনের

বিশ্বকাপের আগে শ্রেয়স আইয়ারকে স্বস্তির মধ্যেই অক্ষর প্যাটেলকে নিয়ে অস্বস্তি বাড়ছে। একদিনের বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচেও খেলতে পারবেন না অক্ষর প্যাটেল। ক্রিকবাজের খবর অনুসারে রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ থেকেও ছিটকে গিয়েছেন অক্ষর প্যাটেল। ফলে বিশ্বকাপে তাঁর অংশহগ্রহণ নিচয়ে অনিশ্চয়তা রয়েছে।

অক্ষর প্যাটেলকে নিয়ে যতই অনিশ্চয়তা বাড়ছে ততই চর্চায় উঠে আসছেন অশ্বিন। তামিল স্পিনারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা বাড়ছে। টিম ইন্ডিয়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে বিশ্বকাপ স্কোয়াডে কিছু পরিবর্তন করা হতে পারে এবং রবিচন্দ্রন অশ্বিন হয়তো দলে আসতে পারেন। বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হতে পারেন তিনি। অনেকেই বলছেন যে ২৮ সেপ্টেম্বর বিশ্বকাপ দল পরিবর্তন করা হতে পারে।

অশ্বিন

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছিলেন অক্ষর।টিম ম্যানেজমেন্ট ভেবেছিল সিরিজের তৃতীয় ম্যাচের আগে অক্ষর সুস্থ হয়ে যাবেন। তবে সেটা হয়নি। সূত্রের খবর, বাঁহাতের আঙুল ও কোয়াড্রিসেপ মাসলের চোট এখনও সারেনি। ফলে অজিদের বিরুদ্ধে শেষ ম্যাচের দলে তাঁকে রাখা হল না। চোট না সারলে তিনি যে বিশ্বকাপের দল থেকেও ছিটকে যাবেন,। বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন অক্ষর।

অক্ষর না থাকায় অজিদের বিরুদ্ধে একদিনের দলে সুয়োগ পেয়েছেন অশ্বিন। এই সিরিজের আগে অশ্বিন শেষ বার এক দিনের ম্যাচ খেলেছিলেন গত বছর জানুয়ারিতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। এত দিন পর বিশ্বকাপের আগে তাঁকে দলে ফেরানো দ্রাবিড় শুধুই একটা সুযোগ বললেও অনেকের মতে এটা বিশ্বকাপের সুযোগ।

রবিচন্দ্রন অশ্বিন ইন্দোরে দ্বিতীয় ম্যাচে ৭ ওভারে ৪১ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৪৪টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এরফলে তিনি প্রাক্তন অভিজ্ঞ স্পিনার অনিল কুম্বলে এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের রেকর্ড ভেঙে দিয়েছেন।

অশ্বিন

অক্ষর প্যাটেলকে রাজকোট ম্যাচে খেলিয়ে দেখে নিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেটা আপাতত সম্ভব হচ্ছে না। রবিচন্দ্রন অশ্বিন ছাড়াও অক্ষরের বিকল্প হিসাবে চর্চায় আছে ন ওয়াশিংটন সুন্দর ? কিন্তু একান্তই অক্ষর না পারলে কাকে নেওয়া হবে সেটাই ভারতীয় ক্রিকেটের অলিন্দে এটাই বড় প্রশ্ন ৷
আগামী ২৭ তারিখ রাজকোটে শেষ একদিনের ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ ফলে এগিয়ে আছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+