ভারতের বিরুদ্ধে পিঙ্ক টেস্টে ৮ উইকেটে ম্যাচ জয় অস্ট্রেলিয়ার

পিঙ্ক বলে দিন রাতের টেস্ট: তৃতীয় দিনে অজিদের বোলিং দাপট

অ্যাডিলেডে হাইভোল্টেজ দিন রাতের টেস্ট ক্রিকেট। দ্বিতীয় দিন বোলাদের দারুণ দাপট। গোলাপি বলে ম্যাচের দ্বিতীয় দিন দুই দল মিলিয়ে মোট ১৫টি উইকেট পড়েছে। এর মধ্যে ভারতের দুই ইনিংস মিলিয়ে পাঁচটি ও অস্ট্রেলিয়া প্রথম ইনিংসের ১০ উইকেট রয়েছে। ফলে দুই দলে বোলিং টক্করই এবার যে সিরিজের ভাগ্য গড়ে দিতে চলেছে তা নতুন করে আর বলতে হবে না।

এবার তৃতীয় দিনের খেলায় চোখ ক্রিকেট বিশ্বের। প্রথম ইনিংসে ২৪৪ রানে অল-আউট হওয়ার পর বুমরাহ-অশ্বিনের বোলিং দাপটে অজিদের ১৯১ রানে অলআউট করে ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পৃথ্বী শ ৪ রান করে আউট হন। তৃতীয় দিনের খেলা শুরু।

LIVE তৃতীয় দিনে আগুনে বোলিং অজিদের, পূজারা-রাহানে ০, এবার আউট বিরাট! ভারতের ষষ্ঠ উইকেটের পতন

১.৩০: ভারতের বিরুদ্ধে পিঙ্ক টেস্টে ৮ উইকেটে ম্যাচ জয় অস্ট্রেলিয়ার। জয়ের জন্যে ৯০ রান তাড়া করে জো বার্নস হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অজিদের ম্যাচ জেতালেন। ৫১ হাঁকিয়ে বার্নস অপরাজিত থাকেন। সিরিজে ১-০ এগাল অস্ট্রেলিয়া।

১০:৫০ কামিন্সের বোলিংয়ে ডানহাতে চোট পেলেন শামি। সুশ্রুষার পর তিনি ড্রেসিংরুমে ফিরে গেলেন। ফলে ৯ রানে ১ উইকেট নিয়ে ইনিংস শুরু করে ভারত ৩৬ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস শেষ করল কোহলিরা। ভারতের লিড ৮৯ রানে। অজিদের প্রথম টেস্ট জিততে প্রয়োজন ৯০ রান।

১০:৪৯: হ্যাজেলউডের পঞ্চম উইকেট। এবার আউট হনুমা বিহারী। ভারতের নবম উইকেটের পতন। বিহারী ফিরলেন ৮ রানে।

১০.৩৯: ফের ওভারে ২টি উইকেট হ্যাজেলউডের। ঋদ্ধিমানকে আউট করার পর পরের বলেই আউট রবিচন্দ্রন অশ্বিন। তবে হ্যাটট্রিক মিস করলেন হ্যাজেলউড।

১০.৩৮: আউট ঋদ্ধিমান সাহা। ১৫ বলে যুদ্ধ শেষে ৪ রান করে আউট ঋদ্ধিমান।হ্যাজেলউডের বোলিংয়ের বিরুদ্ধে লাবুসানের হাতে ক্যাচ দিয়ে আউট ঋদ্ধি। ভারত ২৬/৭।

১০.০৫: পূজারা-রাহানের ০ রান করে ফেরার পর, ভারতের ভরসা ছিল একমাত্র বিরাট কোহলি। এবার তাঁকে আউট করলেন কামিন্স। গালিতে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে আউট বিরাট। ৪ রানে আউট বিরাট। ভারত ১৯/৬

১০.০৩: এবার আউট অজিঙ্ক রাহানে। ১৩ তম ওভারের প্রথম বলে মায়াঙ্ককে আউট করার পর এবার হ্যাজেডউডের আগুনে বোলিংয়ের সামনে পঞ্চম ডেলিভারিতে পেইনের হাতে ক্যাচ দিয়ে আউট অজিঙ্ক রাহানে। ভারতের সহঅধিনায়ক ও পূজারার মতো এদিন ০ রানে আউট হলেন। ভারত ১৫/৫।

১০.০২: পূজারার পর এবার আউট মায়াঙ্ক আগারওয়াল। দিনের প্রথম বল করতে এসেই মায়াঙ্ককে পেইনের হাতে জমা করালেন জস হ্যাসেজউড। ভারতের চতুর্থ উইকেটের পতন। ৪০ বল খেলে ৯ রান করে আউট মায়াঙ্ক। দ্বিতীয় ইনিংসে ভারত ১৫/৪।

৯.৫৫: ভারতের বড় ধাক্কা। ০ রানে আউট চেতেশ্বর পূজারা। ফের উইকেট শিকার প্যাট কামিন্সের। পূজারাকে উইকেটকিপার পেইনের হাতে ক্যাচ করালেন কামিন্স। ভারতের তৃতীয় উইকেটের পতন। ভারত ১৫/৩।

৯.৪০: তৃতীয় দিনে শুরুতে আউট নাইট ওয়াচম্যান বুমরাহ। প্যাট কামিন্সের বোলিং তাঁর হাতে সহজ ক্যাচ দিয়ে আউট বুমরাহ। ফিরলেন ২ রান করে। ক্রিজে রইলেন ১৭ বল। এই নিয়ে দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট কামিন্সের। পৃথ্বী শকে বোল্ড করার পর এবার বুমরাহকে আউট করলেন কামিন্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+