বিরাটদের বিরুদ্ধে টেস্টে কাঁটা হতে পারেন এই অলরাউন্ডার, প্রস্তুতি ম্যাচের ফল কী জেনে নিন
বিরাটদের বিরুদ্ধে টেস্টে কাঁটা হতে পারেন এই অলরাউন্ডার, প্রস্তুতি ম্যাচের ফল কী জেনে নিন
দরজায় কড়া নাড়ছে ভারত-অস্ট্রেলয়া টেস্ট সিরিজ। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে গোলাপি বলে দিন রাতের টেস্ট দিয়ে সিরিজ শুরু। তার আগে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করল ভারত।

একনজরে প্রথম ইনিংস
প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান তুলে ভারত ইনিংস ছাড়েন। ভারতের হয়ে প্রথম ইনিংসে অজিঙ্ক রাহানে ১১৭ রানে অপরাজিত ছিলেন। রাহানে ছাড়া পূজারা ৫৪ রানের দামি ইনিংস খেলেন। জবাবে ৯ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলে অস্ট্রেলিয়া এ দল ইনিংস ছাড়ে।

বিরাটের বিরুদ্ধে টেস্টে কাঁটা হতে পারেন অজি এই ক্রিকেটার
অজিদের হয়ে উঠতি তারকা ক্যামেরন গ্রিন ১২৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া টিম পেইন ৪৪ হাঁকিয়ে আউট হন। দেশের হয়ে বোলিং অলরাউন্ডার গ্রিন এখনও পর্যন্ত ১টি ওডিআই খেলেছে। টেস্টে বিরাটদের বিরুদ্ধে বাজি হতে পারেন তিনি। ভারতের হয়ে প্রথম ইনিংসে উমেশ ও সিরাজ ৩টি করে উইকেট পান, অশ্বিনের সংগ্রহ ২ উইকেট।

পূজারা-রাহানে কেমন খেললেন
অন্যদিকে প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকানো চেতেশ্বর পূজারা দ্বিতীয় ইনিংসে ০রানে আউট হন। প্রথম ইনিংসে শতরান হাঁকানো রাহানে ২৮ রানে সাজঘরে ফেরেন।

ঋদ্ধিমান সাহার অর্ধশতরান
তবে দ্বিতীয় ইনিংসে ঋদ্ধিমান সাহা দলের হাল ধরেন। প্রথম ইনিংসে ০ করে ফেরার পর দ্বিতীয় ইনিংসে সাহা ৫৪ রান হাঁকিয়ে অপরাজিত থাকেন। তাঁর ব্যাটে দ্বিতীয় ইনিংস ভারত ১৮৯ রানে পৌঁছয়।অজিদের হয়ে মার্ক স্টেকেটি দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে ১৩১ রান তাড়া করে অস্ট্রেলিয়া এ ১ উইকেট হারিয়ে ৫২ রান তুলতে পারে। ড্র দিয়ে তিন দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হয়।












Click it and Unblock the Notifications