১৮৯ রানে শেষ ভারতের ইনিংস, নাথান লায়নের বোলিংয়ে ভর করে প্রথম দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া
পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩৩ রানের কুৎসিত হারের পর ভারতীয় দল পাল্টা জবাব দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। অখচ টসে জিতে ব্যাট নিয়েও প্রথম ইনিংসে মাত্র ১৮৯ রানে ধসে গেল ভারতীয় দল। যার মূলে নাথান লায়ন।
বেঙ্গালুরু, ৪ মার্চ : পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩৩ রানের কুৎসিত হারের পর ভারতীয় দল পাল্টা জবাব দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। অখচ টসে জিতে ব্যাট নিয়েও প্রথম ইনিংসে মাত্র ১৮৯ রানে ধসে গেল ভারতীয় দল। আর তার মূলে রয়েছেন একজন, নাথান লায়ন। একাই ৫০ রানে ৮ উইকেট নিয়ে ভারতকে ধরাশায়ী করলেন লায়ন। দিনের শেষ বিনা উইকেটে ৪০ রান করে শেষ করল অস্ট্রেলিয়া। [১৪০ কেজি ওজনের এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার দাপাচ্ছেন ক্রিকেট মাঠ]
টস জেতার পর সিদ্ধান্ত নিতে এক মুহূর্তও দেরি করেননি বিরাট। কারণ তিনি নিজের চিন্তায় স্পষ্ট ছিলেন, টসে জিতলে তিনি ব্যাটই নেবেন। কিন্তু প্রথম থেকেই বেশ নড়বড়ে লেগেছে ভারতীয় দলকে। একের পর এক উইকেট যেতে থাকে। ভারতের তরফে একমাত্র কে এল রাহুল নব্বই রান করে দলের মুখরক্ষা করেন। অধিনায়ক বিরাট কোহলি এদিনও ব্যাট হাতে বিফল। মাত্র ১২ রানে আউট হয়ে যান তিনি। [এটা ঋদ্ধিমান নাকি 'স্পাইডারম্যান'? দেখুন কেমন অতিমানবীয় ক্যাচ ধরলেন ঋদ্ধি]

ইনিংসের শুরুতেই ২.৫ ওভারে শূন্য করে আউট হন অভিনব মুকুন্দ। এরপর ২৭.৫ ওভারে আউট হন চেতেশ্বর পুজারা। তারপর থেকে একদিকে কে এল রাহুল খেলাটা ধরে রাখলেও অন্য দিকের উইকেট একের পর ধসতে থাকে।
এদিনের ম্যাচের জন্য ভারতীয় একাদশে বেশ কয়েকটা বদল আনা হয়েছে। আহত মুরলী বিজয়ের জায়গায় এসেছেন অভিনব মুকুন্দ, যিনি শূন্য রানেই আউট হয়ে যান। অন্যদিকে জয়ন্ত যাদবের জায়গায় দলে এসেছেন করুন নায়ার,তিনিও এদিন বিশেষকিছু করতে পারেননি। দ্বিতীয় টেস্টেও পেসার ইশান্ত শর্মার উপর ভরসা রেখেছেন অধিনায়ক। তবে
পুণেতে দুটি ইনিংসেই ব্যাটিং বিপর্যয় ভারতের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং লজ্জাজনক হারের মূল কারণও ছিল। দ্বিতীয় টেস্ট ম্যাচে ব্যাটিং শক্তিশালী করাই মূল লক্ষ্য ছিল কোহলি বাহিনীর। কিন্তু সেদিক থেকে ডাহা ফেল ভারতীয় দল।[স্পট ফিক্সিংয়ের পর এবার ক্রিকেটে নতুন আমদানি 'পিচ ফিক্সিং'?]
তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাধা হতে পারে বৃষ্টি। পাঁচ দিনের এই টেস্টম্যাচের তিনদিনই শহরে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।[অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের কেরিয়ারের 'বিরলতম' রেকর্ড করলেন কোহলি]
ভারতের একাদশে রয়েছেন, অভিনব মুকুন্দ, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, করুণ নায়ার, রবিচন্দ্রণ অশ্বিন, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, ইশান্ত শর্মা
অস্ট্রেলিয়ার একাদশে রয়েছেন, ম্যাট রেনশও, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ (অধিনায়ক), শন মার্শ, পিটার হ্যান্ডসকমব, মিশেল মার্শ, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), মাইকেল স্টার্ক, স্টিভ ওকিফে, নাথান লায়ন, জশ হেজেলউড












Click it and Unblock the Notifications