কাজে এল না বিরাটের ৮৫ রান, শেষ ম্যাচে জয় অস্ট্রেলিয়ার

LIVE সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০, টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত বিরাটের

সিডনিতে আজ ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ মহারণ। রবিবার সিডনিতে দ্বিতীয় টি-২০ জিতে ২-০ এগিয়ে সিরিজ জিতে নিয়েছে মেন ইন ব্লু। আজ অজিদের হারাতে পারলে ৩-০ সিরিজ হোয়াইটওয়াশ করার সুযোগের সামনে কোহলি অ্যান্ড কোম্পানি। বিদেশ সফরে এই নিয়ে টি-২০ ক্রিকেটে টানা ১০টি ম্যাচ জিতেছে ভারত। সেই সঙ্গে ঘরে বাইরে মিলিয়েও ভারতের টানা ১০টি টি-২০ জয় এসেছে। এদিন সেই সংখ্যা বাড়িয়ে ভারত টানা ১১ তম জয় ছিনিয়ে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার।

LIVE  রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ভারতের উইকেটের পতন, জীবনদান পেলেন বিরাট

Dec 08, 2020, 5:22 pm IST

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামল ভারত। সিডনিতে শেষ টি-২০তে ১২ রানে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া।
Dec 08, 2020, 5:19 pm IST

শেষ ওভারে ভারতের ম্যাচ জয়ের জন্য ২৭ রান প্রয়োজন।
Dec 08, 2020, 5:18 pm IST

৮৫ রান করে আউট বিরাট।
Dec 08, 2020, 5:11 pm IST

আউট বিরাট। ৩বার জীবনদানের পর আউট হলেন বিরাট। ২ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৩৬ রান। চালিয়ে খেলতে গিয়ে আউট বিরাট।
Dec 08, 2020, 5:09 pm IST

ভারতের ভরসা এখন কোহলি। কোহলিকে স্টাম্পিং মিস করলেন ম্যাথু ওয়েড।
Dec 08, 2020, 5:08 pm IST

জাম্পাকে নিয়ে আসতে উইকেটের পতন। ২০ রানে আউট পান্ডিয়া।
Dec 08, 2020, 5:06 pm IST

আউট হার্দিক পান্ডিয়া। ভারতের আশা কঠিন।
Dec 08, 2020, 4:56 pm IST

১৫ ওভার শেষে ভারত ১১১/৪।
Dec 08, 2020, 4:53 pm IST

অস্ট্রেলিয়ার হয়ে, ৪ ওভারে ২৩ রান খরচে মিচেল সোয়েপসন ৩টি উইকেট নিলেন।
Dec 08, 2020, 4:46 pm IST

১৩ ওভার শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে।
Dec 08, 2020, 4:45 pm IST

আউট শ্রেয়স আইয়ার। প্রথম বলেই এলবিডব্লিউ আউট আইয়ার। উইকেট পেলেন মিচেল সোয়েপসন।
Dec 08, 2020, 4:40 pm IST

৯ বলে ১০ রানে আউট স্যামসন।
Dec 08, 2020, 4:40 pm IST

আউট সঞ্জু স্যামসন। বিরাট কোহলির ক্যাচ মিস করলেও এবার সঞ্জু স্যামসনের ক্যাচ মিস করেননি স্মিথ। মিচেল সোয়েপসনের বোলিংয়ে উইকেট দিয়ে এলেন স্যামসন।
Dec 08, 2020, 4:39 pm IST

৪১ বলে পঞ্চাশ রান পূর্ণ করলেন বিরাট কোহলি। কেরিয়ারের ২৫ তম টি-২০ অর্ধশতরান।
Dec 08, 2020, 4:29 pm IST

৪৪ রানে পৌঁছলেন বিরাট কোহলি। ১০ ওভার শেষে ভারত ৮২/২
Dec 08, 2020, 4:28 pm IST

আউট ধাওয়ান। মিচেল সোয়েপসনের বোলিংয়ের বিরুদ্ধে স্যামসের হাতে ক্যাচ দিয়ে আউট ধাওয়ান। ২১ বলে ২৮ রান করে ফিরলেন বাঁ-হাতি।
Dec 08, 2020, 4:19 pm IST

৭ ওভার শেষে ভারত ৬০/১। ধাওয়ানে ২১ বিরাট ৩৪ রানে ব্যাটিং করছেন।
Dec 08, 2020, 4:15 pm IST

জোড়া জীবনদান পেলেন বিরাট। এবার বিরাটের ক্যাচ ছাড়লেন অ্যান্ড্রু টাই।
Dec 08, 2020, 4:05 pm IST

৪ ওভার শেষে ভারত ৩৩/১
Dec 08, 2020, 4:02 pm IST

৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান তুলল ভারত।
Dec 08, 2020, 4:00 pm IST

বিরাটে ক্যাচ হাতছাড়া করলেন স্টিভ স্মিথ। ম্যাক্সওয়েলের বোলিংয়ের বিরুদ্ধে ক্যাচ তুলেছিলেন বিরাট। জীবনদান পেয়ে কোহলি কীভাবে কাজে লাগান, সেটাই এখন দেখার।
Dec 08, 2020, 3:53 pm IST

ম্যাক্সওয়েলের বোলিংয়ে ০ রানে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট রাহুল।
Dec 08, 2020, 3:53 pm IST

প্রথম ওভারেই আউট রাহুল। ইনিংসের প্রথম ওভারেই আউট হলেন লোকেশ রাহুল।
Dec 08, 2020, 3:32 pm IST

ম্যাচ জিততে ভারতের টার্গেট ১৮৭ রান। দ্বিতীয় টি-২০তে ১৯৫ রান তাড়া করে ম্যাচ জিতেছিল ভারত।
Dec 08, 2020, 3:30 pm IST

নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়াকে ১৮৬ রানে বেঁধে রাখল ভারত।
Dec 08, 2020, 3:26 pm IST

অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন। ২০ তম ওভারের চতুর্থ বলে রান আউট ডার্সি শর্ট। ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১৮২ রান তুলেছে।
Dec 08, 2020, 3:19 pm IST

অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের পতন। অজিরা ১৮.১ ওভারে ১৬৯/৩।
Dec 08, 2020, 3:18 pm IST

১৯ তম ওভারের প্রথম বলে ম্যাথু ওয়েডকে ৮০ রানে আউট করলেন শার্দুল ঠাকুর।
Dec 08, 2020, 3:17 pm IST

৮০ রানে ব্যাট করলেন ম্যাথু ওয়েড।
Dec 08, 2020, 3:17 pm IST

১৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৬৮ রানে পৌঁছল অস্ট্রেলিয়া।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+