ভারত Vs অস্ট্রেলিয়া টেস্টে : পুজারার ১১তম সেঞ্চুরিতে পাল্লা এখন সমান সমান

চেতেশ্বর পুজারার দুরন্ত শতরানে ভর করে ভারত অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের তৃতীয় দিনে আশাপ্রদ জায়গায় এসে দাঁড়াল ভারতীয় দল। দিনের শেষে ৬ উইকেট খুইয়ে ভারত করে ৩৬০ রান। তবে ৯১ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

রাঁচি, ১৮ মার্চ : চেতেশ্বর পুজারার দুরন্ত শতরানে ভর করে ভারত অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের তৃতীয় দিনে আশাপ্রদ জায়গায় এসে দাঁড়াল ভারতীয় দল। দিনের শেষে ৬ উইকেট খুইয়ে ভারত করে ৩৬০ রান। যদিও এখনও ৯১ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

দিনের শেষে পুজারা ১৩০ নট আউট। তাঁর সঙ্গে ব্যাট করছিলেন ঋদ্ধিমান সাহা। ঋদ্ধিমান ১৮ রানে অপরাজিত। তৃতীয় দিনে সপ্তম উইকেটে দুজনের অবদান ৩২ রান।

ভারত Vs অস্ট্রেলিয়া টেস্টে : পুজারার ১১তম সেঞ্চুরিতে পাল্লা এখন সমান সমান

শুক্রবার দিনের শেষে চেতেশ্বর পুজারা ছিলেন ১০ রানে অপরাজিত এবং মুরলী বিজয় ৪২ রানে অপরাজিত। সেখান থেকেই আজ তৃতীয় দিনে ব্যাটিং শুরু করেছেন পুজারা ও বিজয়। বড় রানের লক্ষ্যেই দুজন তৃতীয় দিনের খেলা শুরু করে। বিজয় ৮২ রানে আউট হয়ে গেলেও অন্যদিকের খেলা ধরে রাখেন পুজারা। এদিকে ধোনির শহরেও সাফল্য পেলেন না অধিনায়ক বিরাট কোহলি। কাঁধের চোট নিয়ে এদিন ব্যাট করতে নামেন বিরাট। কিন্তু মাত্র ৬ রানেই শেষ হয়ে যায় তাঁর ইনিংস।

অন্যদিকে অস্ট্রেলিয়ার ইনিংসে দুটি দুরন্ত পারফরম্যান্সের সাক্ষী থেকেছে দর্শক। একদিনে অধিনায়ক স্টিভ স্মিথের ১৭৮ নট আউট অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েলের কামব্যাক ম্যাচের প্রথম সেঞ্চুরি।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কে এল রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+