ঘূর্ণি পিচে পেসার উমেশ যাদবের ৪ উইকেট, ২৫৬/৯ রান করে লড়ছে অস্ট্রেলিয়া

পুনের মাঠে প্রথম টেস্টে লড়ছে অস্ট্রেলিয়া। দিনের শেষে অজিদের রান ৯ উইকেটে ২৫৬। লড়াকু অর্ধশতরান করে অপরাজিত রয়েছেন মিচেল স্টার্ক। উমেশ যাদব ৪ উইকেট নিয়েছেন।

পুনে, ২৩ ফেব্রুয়ারি : পুনের ঘাসে মোড়া ঘূর্ণি উইকেটে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। ব্যাট করতে নামেন ডেভিড ওয়ার্নার ও প্রথমবার ভারত সফরে আসা ম্যাট রেনশ। প্রথম উইকেটে দারুণ শুরু করেন দুজনে। একসময়ে মনে হচ্ছিল পাটা উইকেটে ভারতকে উইকেটের জন্য বেগ পেতে হবে।

এটা ঋদ্ধিমান নাকি 'স্পাইডারম্যান'? দেখুন কেমন অতিমানবীয় ক্যাচ ধরলেন ঋদ্ধি

তবে ডেভিড ওয়ার্নারকে (৩৮ রান) ক্লিন বোল্ড করে দেন উমেশ যাদব। এরপরে নামা স্টিভ স্মিথ (২৭ রান) খানিকক্ষণ ব্যাটিং করলেও টিঁকতে পারেননি। এরপরে শন মার্শ (১৬ রান), পিটার হ্যান্ডসকম্ব (২২ রান), মিচেল মার্শ (৪ রান), ম্যাথিউ ওয়েড (৮ রান) কেউই নেমে রান পাননি।

ঘূর্ণি পিচে উমেশ যাদবের ৪ উইকেট, ২৫৬/৯ রান অস্ট্রেলিয়া

এদিন ওপেনিংয়ে ব্যাট করতে নামা ম্যাট রেনশ' প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মাঠ থেকে বেরিয়ে যান। পরে শেষদিকে ব্যাট করতে এসে অর্ধশতরান পূর্ণ করেন। শেষদিকে মিচেল স্টার্ক অনবদ্য অর্ধশতরান করে অপরাজিত রয়েছেন ৫৭ রানে। অস্ট্রেলিয়াও ২৫৬ রানে ৯ উইকেট অবস্থায় পুনের পিচে লড়াই চালিয়ে যাচ্ছে।

দ্বিতীয় দিন সকালে শেষ উইকেট ফেলে কত তাড়াতাড়ি ভারত ব্যাটিং করতে পারে সেটাই এখন দেখার। এদিন ভারতীয় বোলারদের মধ্যে তিন স্পিনারই ৭০ ওভারের বেশি বল ঘুরিয়েছেন। রবিচন্দ্রণ অশ্বিন ২টি, জয়ন্ত যাদব ১টি ও রবীন্দ্র জাদেজা ২টি উইকেট পেয়েছেন।

পেসারদের মধ্যে উমেশ যাদব ১২ ওভার হাত ঘুরিয়ে ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন। উমেশ যাদবের বলে অসাধারণ ক্যাচ নিয়েছেন ঋদ্ধিমান সাহা। বলা যায় একেবারে উড়ে গিয়ে স্টিভ ও'কেফের ক্যাচ লুফে নেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+