ধারাভাষ্যে পৃথ্বীর দুর্বলতা নিয়ে ভবিষ্যদ্বাণী পন্টিংয়ের, পরের বলেই ০ রানে সাজঘরে ভারতীয় ওপেনার
ধারাভাষ্যে পৃথ্বীর দুর্বলতা নিয়ে ভবিষ্যদ্বাণী পন্টিংয়ের, পরের বলেই ০ রানে সাজঘরে ভারতীয় ওপেনার
ডনের দেশে অজি সফরে পিঙ্ক টেস্টে ভারতের হয়ে ওপেনিংয়ে সুযোগ পেলেও ভরসা দিতে ব্যর্থ পৃথ্বী শ। ম্যাচের দ্বিতীয় বলে এদিন স্টার্কের বোলিংয়ের বিরুদ্ধে শট নিতে গিয়ে প্লেড অন হয়ে আউট পৃথ্বী।

প্রস্তুতির পর ম্যাচেও করলেন ০ রান
প্রস্তুতি ম্যাচে ০ রানে আউট হওয়ার পর এবার দিন রাতের টেস্টে ০ করে আউট ভারতীয় ওপেনার। যার পর সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

ডনের দেশে শুরুতে হোঁচট গেলেন পৃথ্বী
আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলেন পৃথ্বী। সেখানেই কোচের দায়িত্বে রিকি পন্টিং। রিকির কোচিংয়ে দিল্লি এবছর মুম্বইয়ের বিরুদ্ধে আইপিএলের ফাইনাল খেলেছে। তবে পৃথ্বী অবশ্য দারুণ কিছু করে দেখাতে পারেনি। আইপিএলে নজর কাড়তে ব্যর্থ হওয়ার পর এবার ডনের দেশেও শুরুটা হোঁচট খেলেন তিনি। আর সেই নিয়ে প্রতিক্রিয়া পৃথ্বীর আইপিএল কোচ পন্টিংয়ের।

পৃথ্বীর ব্যাটিংয়ের ভুল নিয়ে পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী
ঠিক কোথায় ভুল করেছেন পৃথ্বী শ, তা ধরিয়ে দিয়েছেন পন্টিং। ভারতীয় ওপেনার আউট হওয়ার আগে, পৃথ্বীকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন পন্টিং। আসলে অজি মিডিয়ায় পয়ে পিঙ্ক বল টেস্টের ধারাভাষ্য দিচ্ছেন পন্টিং। এদিন দিনের শুরুতে পৃথ্বীকে ডান হাতে, আর্ম গার্ড ব্যবহার করা নিয়ে ধারাভাষ্যে পন্টিং বিশ্লেষণ করেন।

কী পলেছেন পন্টিং
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেন, 'পৃথ্বীর হাতে আর্ম গার্ড রয়েছে। অর্থাৎ ভিতরে আসা বলে যাতে চোট না পায়, তাই বিশেষ সুরক্ষা নিয়েছে। পৃথ্বী শরীর থেকে দূরের বলগুলো দারুণ খেলে, কিন্তু শরীর ভিতরের দিকে আসা বোলিংয়ে স্বচ্ছন্দ নয়। এই পরিস্থিতিতে এদিন ঠিকঠাক ফ্রন্টফুটে না যেতে পারলে, পৃথ্বীর ব্যাট ও প্যাডের মধ্য়ে বড় ফাঁক তৈরি হবে। অজি বোলাররা এই জায়গা ধরতে পারলেই রণকৌশল পাল্টে বোলিং করবে।'

ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিলেন পন্টিং
ম্যাচের প্রথম বলে পৃথ্বীকে নিয়ে ধারাভাষ্যে এমন ভবিষ্যদ্বাণী করার পরের বলেই ব্যাট ও প্যাডের মাঝে বড় ফাঁকের কারণে পৃথ্বী আউট হন। স্টার্কের বল, বাউন্স ব্যাক করে ভিতরে এসে পৃথ্বীর ব্যাটের কানায় লেগে উইকেট ছিটকে দেয়। ভারতীয় পেসার ০ রানে সাজঘরে ফেরেন।












Click it and Unblock the Notifications