কামিন্সের বাউন্সারে হাতে চোট, সিরিজে ভারতীয় পেসারের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা
কামিন্সের বাউন্সারে হাতে চোট, সিরিজে ভারতীয় পেসারের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা
ডনের দেশে ব্যাটে ধরাশায়ী ভারত। অজিদের বিরুদ্ধে পিঙ্ক টেস্টের দ্বিতীয় ইনিংসে কোহলিরদের লড়াই শেষ ৩৬ রানে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই ভারতের সর্বনিম্ন স্কোর। ফলে অজিদের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়ল ভারত। এখানেই শেষ নয়, ব্যাটিং ধসের ধাক্কার পাশাপাশি ভারতীয় পেসারকে নিয়েও চিন্তা তৈরি হয়ে গেল।

দ্বিতীয় ইনিংসে কামিন্সের বোলিংয়ে ভারতীয় পেসার মহম্মদ শামি হাতে চোট পান। ব্যাট হাতে লড়াই চালানোর সময় কামিন্সের বাউন্সার তাঁর ডান হাতে এসে আছড়ে পড়ে। এতেই গুরুতর চোট পান শামি। ফিজিও ডেকে সুশ্রুষা নেন। এরপর ব্যাটিং করবেন বলে মনে করা হলেও হাতের যন্ত্রণায় শামি আর ব্যাটিং করতে পারেননি।
কামিন্সের বাউন্সারের আঘাতে আহত হওয়ার পর শামি ব্যাট হাতে নিয়ে ফের যন্ত্রণায় সমস্যায় পড়লে দ্বিতীয়বারের জন্য ফিজিও ডেকে নেন। শেষ পর্যন্ত পরিস্থিতি জটিল বুঝতে পেরে চিকিৎসার জন্য মাঠ ছাড়েন। এতেই ৯ উইকেট হারিয়ে ভারতের ইনিংস ৩৬ রানে শেষ হয়।
এরপর শামিকে আর অজিদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মাঠে ফিরে বোলিং করতে দেখা যায়নি। কামিন্সের বাউন্সারে ডানহাতে চোট পাওয়ায় ভারতীয় পেসার শামির ভবিষ্যৎ নিয়ে চিন্তা তৈরি হয়ে গেল।












Click it and Unblock the Notifications