স্টিভ স্মিথের দুরন্ত শতরান, ৩৩৩ রানে ভারতকে হারিয়ে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া

অধিনায়ক স্টিভ স্মিথের দুরন্ত শতরানে ভারতের জন্য ৪৪১ রানের লক্ষ্যমাত্রা তৈরি করল অস্ট্রেলিয়া। অথচ দ্বিতীয় ইনিংসের শুরুতেই তিন উইকেট খুইয়ে বেশ খানিকটা চাপে ভারত।

পুণে, ২৫ ফেব্রুয়ারি : অধিনায়ক স্টিভ স্মিথের দুরন্ত শতরানে ভারতের জন্য ৪৪১ রানের লক্ষ্যমাত্রা তৈরি করেছিল অস্ট্রেলিয়া। লক্ষ্যমাত্রা পূরণ করা তো দুরের কথা, প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দাঁড়াতে পারল না ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ১০৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৭ রানে শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। ৩৩৩ রানে ভারতকে হারিয়ে ১-০ লিড নিল অস্ট্রেলিয়া।

ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে লাঞ্চ পর্যন্ত ৮৭ ওভারে ২৮৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দুই ইনিংস মিলিয়ে ৪৪০ রানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৪টি উইকেট এবং রবীন্দ্র জাদেজা নিয়েছেন ৩টি উইকেট।

স্টিভ স্মিথের দুরন্ত শতরান, দ্বিতীয় ইনিংসের শুরুতেই তিন উইকেট খুইয়ে অস্বস্তিতে ভারত

শনিবার তৃতীয় দিনের শুরুতে ঝুলিতে ৫৯ রান নিয়েই ব্যাট করতে শুরু করেন স্মিথ। এদিন তিনি ১৮তম টেস্ট সেঞ্চুরি এবং ভারতের বিরুদ্ধে পঞ্চম সেঞ্চুরিটি করেন।

তবে স্মিথের শতরানের পিছনে বড় অবদান রয়েছে ভারতীয় ফিল্ডারদের। ৪বার স্মিথকে আউট করার সুযোগ হারিয়েছেন ভারতীয় ফিল্ডাররা। তবে জাদেজার বলে শেষমেষ তার ইনিংসের ইতি হয়। ২০২ বলে ১০৯ রান করে এলবিডব্লু হন স্মিথ। এই ইনিংসে ১১টি চার হাঁকিয়েছেন স্মিথ।

ভারত ব্যাট করতে নামার পর শুরু থেকেই একের পর উইকেট খোয়াতে থাকে। স্টিভ ও'কিফে ১৫ ওভারে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। নাথান লায়ন ৫৩ রানে ৪ উইকেট নিয়েছেন। একমাত্র চেতেশ্বর পুজারা ৩১ রান করেন। বাকি কেই ২০ রানের গণ্ডিও পেরতে পারেননি। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও সেভাবে কিছু করতে পারেননি অধিনায়ক কোহলি। ৩৭ বলে ১৩ রান করে আউট হয়ে যান। তৃতীয় দিনেই শেষ হয়ে যায় প্রথম টেস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+