রাজকোটে বল হাতে 'রাজা' শামি, ২ বলে ২ উইকেট, শিকার মোট ৩
রাজকোটে বল হাতে 'রাজা' শামি, ২ বলে তুলে নিলেন ২ উইকেট
২০১৯ সাল যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন ২০২০ সাল শুরু করলেন। মুম্বই অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে দাগ কাটতে না কারলেও দ্বিতীয় ম্যাচেই আগুনে বোলিং শামির। এদিন অল্পের জন্য হ্যাটট্রিক হাতছাড়া করলেন ভারতীয় স্পিডস্টার। ম্যাচের ৪৪ তম ওভারের প্রথম দুই বলে অস্ট্রেলিয়ার দুটি উইকেট নিয়ে গ্যালারি তাতিয়ে দেন।

প্রথমে অ্যাস্টন টার্নারকে বোল্ড করেন, পরের বলেই এরপর প্যাট কামিন্সকে ০ রানে আউট করেন। ওভাররে তৃতীয় বলে শামির ডেলিভারি মিচেল স্টার্কের প্যাডে লাগায় জোডা়লো আবেদন উঠলেও বল ট্র্যাকিংয়ে বল লেগ লাইড ছাড়়িয়েছে বলে দেখা গিয়েছে। শেষ পর্যন্ত এদিন হ্যাট্রিটক না হলেও বল হাতে ভারতের ম্যাচ জয়ের কাণ্ডারী শামি।
এই দুই উইকেট ছাড়া এদিন বিধ্বংসী ডেভিড ওয়ার্নারকে ম্যাচের শুরুতে সাজঘরে ফিরিয়ে ভারতকে লড়াইয়ে এগিয়ে দেন শামি। অজিদের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে শামির বল ওয়ার্নারের ব্যাট ছুঁয়ে মনীশ পান্ডের হাতে জমা পড়ে।
পেসারদের মধ্যে নভদীপ সাইনি ২ টি উইকেট পেয়েছেন। অ্যাস্টন আগার ও মিচেল স্টার্ককে আউট করেন সাইনি। বুমরাহ ১টি উইকেট পেয়েছেন। জাদেজা ও কুলদীপ ২টি করে উইকেট পান। বোলারদের কাঁধে ভর করে, রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত দ্বিতীয় ম্যাচ জেতে ৩৬ রানে।












Click it and Unblock the Notifications