ভারতীয় ক্রিকেটের কালো দিন, টেস্টের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড ভারতের

ভারতীয় ক্রিকেটের কালো দিন, টেস্টের ইতিহাসে ইনিংসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড ভারতের

ভারতীয় ক্রিকেটের কালো দিন। ডনের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঙ্ক বলে দিন রাতের টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে শেষ ভারত। ফলে অজিভূমে টেস্ট ক্রিকেটের ইতিহাস লজ্জার রেকর্ড গড়ল ভারত।

কোন লজ্জার রেকর্ড

কোন লজ্জার রেকর্ড

৯ রানে ১ উইকেট হারিয়ে লড়াইয়ে নেমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ইনিংস শেষ ভারতের। সকালের সেশনে অজিদের হয়ে প্যাট কামিন্স ২১ রান খরচে ৪টি ও জস হ্যাজেলউড ৮ রান খরতে ৫টি উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংয়ের কোমড় ভেঙে দেন।

ভারতীয় ব্যাটিং কার্ড

ভারতীয় ব্যাটিং কার্ড

অজিদের আগুনে বোলিংয়ের বিরুদ্ধে ভারতের হয়ে কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। পূজারা ও রাহানে ও অশ্বিন ০ রান করে ফেরেন। বিরাট ৪,ঋদ্ধিমান ৪ ও মায়াঙ্ক ৯ রান হাঁকাতে পারেন। হনুমার লড়াই ৮ রানের।

কোন লজ্জার রেকর্ড ভারতের

কোন লজ্জার রেকর্ড ভারতের

অজি পেস আক্রমণের সামনে ব্যাট হাতে ধ্বংস হল ভারত। এমন হতশ্রী ব্যাটিংয়ে লজ্জার রেকর্ড কোহলি অ্যান্ড কোম্পানির। এতদিন টেস্ট ক্রিকেটে ইনিংসে ভারতের সর্বনিন্ম স্কোর ছিল ৪২ রান। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ৪২ রানে অলআউট হয়েছিল। এদিন কামিন্সের বলে শামি ডানহাতে চোট পেলে ৩৬/৯ ভারতীয় ইনিংস শেষ হয়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই ইনিংসে ভারতের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড।

একনজরে ইনিংসে ভারতের সর্বনিম্ন চার স্কোর

একনজরে ইনিংসে ভারতের সর্বনিম্ন চার স্কোর

২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে ভারত ৩৬/৯
১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ভারত ৪২ অলআউট
১৯৪৭/৪৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাব্বায় ভারত ৫৮ অলআউট
১৯৫২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওল্ড ট্রাফোর্ডে ভারত ৫৮ রানে অলআউট

টেস্টের ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোর কোথায় দাঁড়িয়ে

টেস্টের ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোর কোথায় দাঁড়িয়ে

১৯৫৫ সালে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে, ২৬ রানে অলআউট
১৮৯৬ সালে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০ রানে অলআউট
১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০ রানে অলআউট
১৮৯৯ সালে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৫ রানে অলআউট
১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানে অলআউট
১৯০২ সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬ রানে অলআউট
২০২০ সালে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানে ইনিংস শেষ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+