ডনের দেশে ভারতীয় ক্রিকেটের কালো দিন, ৯৬ বছর পুরনো লজ্জার রেকর্ড ফেরালো বিরাট ব্রিগেড

ডনের দেশে ভারতীয় ক্রিকেটের কালো দিন, ৯৬ বছর পুরনো লজ্জার রেকর্ড ফেরালো বিরাট ব্রিগেড

টেস্ট ক্রিকেটে ইতিহাসে ৯৬ বছর আগের লজ্জার রেকর্ড ফেরাল করল ভারত। অ্যাডিলেডে গোলাপি বলের দিন রাতের টেস্টে আজ দিনের প্রথম সেশনে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে গুটিয়ে যায় ভারত। যারপর অজিদের প্রথম টেস্ট জেতার জন্য ৯০ রান প্রয়োজন ছিল। দিনের দ্বিতীয় সেশনে এই রান তুলে নিয়ে সহজে ম্যাচ জিতে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল টিম পেইন অ্যান্ড কোম্পানি। অন্যদিকে ব্যাটিংয়ের বিপর্যয়ে একের পর এক লজ্জার রেকর্ড ভারতের।

ভারতের ব্যাটিং

ভারতের ব্যাটিং

৯ রানে ১ উইকেট হারানো থেকে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস শেষ ৩৬ রানে। পৃথ্বীর পর ওপেনার মায়াঙ্কও হতাশ করেছেন। টপ অর্ডারে চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের মতো ভারতের দুই ব্যাটিং স্তম্ভের সংগ্রহ ০। বিরাট ৪, হনুমা ৮, ঋদ্ধিমান ৪! জস হ্যাজেলউড ও প্যাট কামিন্সের আগুনে বোলিংয়ে ভারতের ব্যাটিংয়ে এদিন কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনি।

অজিদের কে কটি উইকেট পেলেন

অজিদের কে কটি উইকেট পেলেন

কামিন্স ২১ রান খরচ করে পৃথ্বী, বুমরাহ, চেতেশ্বর পূজারা ও বিরাটের উইকেট পেয়েছেন। অন্যদিক জস হ্যাজেলউড ৮ রান খরচে ৫টি উইকেট পান।

লজ্জার রেকর্ড ১

লজ্জার রেকর্ড ১

ভারতের এমন ব্যাটিং বিপর্যয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই তাদের সর্বনিম্ন স্কোর দাঁডা়ল। এর আগে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ১৯৭৪ সালে ৪২ রানে অলআউট হয়েছিল ভারত।

৯৬ বছর পর লজ্জার রেকর্ড

৯৬ বছর পর লজ্জার রেকর্ড

অন্যদিকে ৯৬ বছর পর লজ্জার রেকর্ড স্পর্শ ভারতের। এদিন দ্বিতীয় ইনিংসে ভারতের কোনও ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছতে পারেননি। শেষবার টেস্টে এমন হতশ্রী স্কোরকার্ড ১৯২৪ সালে দেখা গিয়েছেল। ইংল্যান্ডের বোলিংয়ের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ৩০ রানে অলআউট হয়েছিল।

জেনে নিন লজ্জার কোন রেকর্ড ভারতের

জেনে নিন লজ্জার কোন রেকর্ড ভারতের

টেস্টের ইতিহাস বলছে ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকা দল ইংল্যান্ডের বিরুদ্ধে বামিংহ্যামে দ্বিতীয় ইনিংসে ৩০ রানে অলআউট হয়। সেবার দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

৯৬ বছরের লজ্জার রেকর্ড ফেরাল ভারতীয় দল

৯৬ বছরের লজ্জার রেকর্ড ফেরাল ভারতীয় দল

১৯২৪ সালের সেই ঘটনার পর ৯৬ বছর পর করে অজিদের বিরুদ্ধে অ্যাডিলেডে পিঙ্ক বলে দিন রাতের ম্যাচে ভারতের ক্রিকেটাররা আজ একজনও দুই অঙ্কের রান পাননি।

একনজরে আজ ভারতের ব্যাটিংয়ের স্কোরকার্ড

একনজরে আজ ভারতের ব্যাটিংয়ের স্কোরকার্ড

পৃথ্বী শ ৪, মায়াঙ্ক আগারওয়াল ৯, জসপ্রীত বুমরাহ ২, চেতেশ্বর পূজারা ০, বিরাট কোহলি ৪, অজিঙ্ক রাহানে ০, হনুমা বিহারী ৮, ঋদ্ধিমান সাহা ৪, রবিচন্দ্রন অশ্বিন ০, উমেশ যাদব ৪, মহম্মদ শামি ১।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+