ঐতিহাসিক টেস্টে প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট আফগানিস্তান, ভাঙলেন অশ্বিন-জাদেজা

ভারতকে পাঁচশো রানের কমে বেঁধে রেখেও নিজেরা একশো রানের কিছু বেশিতে অলআউট হয়ে গেল আফগানিস্তান।

একে শক্তিশালী ভারতের বিরুদ্ধে খেলা, তাও আবার বিদেশের মাটিতে। ফলে প্রথম টেস্টে খেলতে নেমে রীতিমতো চাপে আফগানিস্তান। মূল শক্তি রশিদ খান, মুজিব উর রহমানদের বোলিং। তার দৌলতে ভারতকে পাঁচশো রানের কমে বেঁধে রেখেও নিজেরা একশো রানের কিছু বেশিতে অলআউট হয়ে গেল আফগানিস্তান।

ঐতিহাসিক টেস্টে প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট আফগানিস্তান, ভাঙলেন অশ্বিন-জাদেজা

বৃহস্পতিবার ভারত প্রথম দিনের শেষে ৬ উইকেটে ৩৪৭ রানে দিন শেষ করে। অপরাজিত ছিলেন রবিচন্দ্রণ অশ্বিন ও হার্দিক পান্ডিয়া। তারপরে এদিন অশ্বিন ১৮ রানে ফিরে গেলেও ৭১ রানের ঝকঝকে ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া।

রবীন্দ্র জাদেজা ২০, ইশান্ত শর্মা ৮ ও উমেশ যাদব ২৬ রান করেন। সবমিলিয়ে ভারত ৪৭৪ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে আফগানরা ২৮ ওভার খেলে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে গিয়েছে। একমাত্র মহম্মদ নবি ২৪ ও মুজিব উর রহমান ১৫ রান করেন।

ভারতের হয়ে উমেশ যাদব ১টি, ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা ২টি করে ও রবিচন্দ্রণ অশ্বিন ৪টি উইকেট নেন। আফগানিস্তানকে এবার ফলো অন করানোর পথে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+