নাগপুরে বড় রানের ম্যাচ, সিরিজ ২-০ করাই লক্ষ্য ভারতের! ফিঞ্চের ব্য়াটে খরা কাটার প্রার্থনা অজিদের

নাগপুরে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই ম্যাচের প্রিভিউ। এছাড়াও জেনে নিন ম্যাচের সময়, কোথায় দেখা যাবে। 

হায়দরাবাদের পর নাগপুর। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। হায়দরাবাদে প্রথম ম্যাচে এমএস ধোনি ও কেদার যাদবের জুটির জোরে ফিনিশিং লাইন পার করেছে ভারত। সিরিজে আপাতত বিরাটরা ১-০য় এগিয়ে আছেন। নাগপুরে অবশ্যই টিম ইন্ডিয়া ২-০টা করে ফেলতে চাইছেন। সেই সঙ্গে চলবে বিভিন্ন বিশ্বকাপ মহড়াও। প্রথম ম্যাচে তাই আগের ম্যাচে ভাল পারফর্ম করলেও কাউকে কাউকে অন্যদের সুযোগ দেওয়ার জন্য দলের বাইরে বসতে হতে পারে।

অন্যদিকে অজিরা টি২০ সিরিজে পাওয়া ছন্দ প্রথম একদিনের ম্যাচেই হারিয়েছে। মূলত ভারতীয় বোলারদের সামনে তাদের ব্য়াটসম্য়ানদের আত্মসমর্পনই এর কারণ। বিশ্বকাপের আগে দলের গুরুত্বপূর্ণ ব্যাটারদের ফর্ম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে অজিদের। এদিকে নাগপুরের পিচে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ভারতীয় দলের খবর

ভারতীয় দলের খবর

বিশ্বকাপের কথা মাথায় রাখলে সিরিজের প্রথম ম্যাচেই ভারত বেশ কিছু ইতিবাচক দিক পেয়েছে। সবচেয়ে উজ্জ্বল অবশ্যই ধোনি-কেদার যাদবের পঞ্চম উইকেটের জুটি। ১০০ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ভারত কিছুটা চাপে পড়েছিল। সেইখান থেকে দুজনেই শেষ পর্যন্ত অপরাজিত থেকে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন। বোলিং-এর ক্ষেত্রেও মহম্মদ শামির আগুনে বোলিং বা রবীন্দ্র জাদেজার কৃপণ বোলিং প্রভাবিত করেছে। বুমরা স্বাভাবিক ছন্দে ছিলেন না। তে দলের সূত্রে জানা যাচ্ছে রবীন্দ্র জাদেজা বা বিজয় শঙ্করকে বসিয়ে খেলানো হতে পারে যুজবেন্দ্র চাহালকে।

অস্ট্রেলিয়া দলের খবর

অস্ট্রেলিয়া দলের খবর

অস্ট্রেলিয় বোলিং নিয়ে খুব বেশি চিন্তা না থাকলেও প্রথম ম্যাচে অর্ধশতরান করা ওপেনার উসমান খোয়াজা-সহ বেশ কয়েকজন অজি ব্য়াটসম্য়ান ভাল শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি। ফলে অস্ট্রেলিয়াও বড় রান কতুলতে পারেনি। এই অবস্থায় দ্বিতীয় ম্য়াচে ব্যাটিং-এর পরিবর্তন আশা করছে অজি টিম ম্য়ানেজমেন্ট। রানের মধ্যে থাকা খোয়াজা, ম্যাক্সওয়েলের পাশাপাশি এবার অন্তত ফর্মে ফিরুন ফিঞ্চ - এটাই আশা করা হচ্ছে। তবে তাদের পক্ষে ভাল খবর এই ম্যাচে দলে ফিরতে চলেছেন শন মার্শ। তাঁকে জায়গা করে দিতে দলের বাইরে যেতে হতে পারে অ্যালেক্স কেরি বা অ্যাশ্টন টার্নারকে।

পিচ ও পরিস্থিতি

পিচ ও পরিস্থিতি

হায়দরাবাদে প্রথম ওডিআই ম্যাচের পিচ বেশ মন্থর ছিল। স্ট্রোক নিতে সমস্যায় পড়ছিলেন ব্যাটসম্য়ানরা। নাগপুরে সাধারণত বড় রানের ম্যাচ হয়। এবারেও পিচ দেখে ব্য়াটসম্যানদের মুখে হাসি ফুটেছে। ভারতের পশ্চিমাঞ্চলে গ্রীষ্মকাল এগিয়ে আসছে। নাগপুর শহরে এর মধ্যেই বেশ গরম পড়ে গিয়েছে। তবে সন্ধের পর শিশিরও বড় সমস্যা কারণ হয়ে উঠতে পারে। তাই যারাই আগে ব্য়াট করবে তাদেরই স্কোরবোর্ডে অনেক বড় রান খাড়া করতে হবে।

দুই দলের স্কোয়াড

দুই দলের স্কোয়াড

ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, বিজয় শঙ্কর/ রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, ও জসপ্রিত বুমরা

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খোয়াজা, মার্কাস স্টইনিস, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, অ্যাশটন টার্নার/ অ্যালেক্স কেরি, নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, ও জেসন বেহেরনডর্ফ

কখন কোথায় দেখা যাবে?

কখন কোথায় দেখা যাবে?

ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় ওডিআই
স্থান- নাগপুর
তারিখ - ৫ মার্চ, মঙ্গলবার
সময় - দুপুর ১.৩০
টিভি - স্টার স্পোর্টস নেটওয়ার্ক
অনলাইন - হটস্টার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+