ব্যাটসম্য়ানের স্বর্গে আগে বল নিল অস্ট্রেলিয়া! ভারতের প্রথম একাদশে হল তিনটি পরিবর্তন

বেঙ্গালুরু-তে টি২০আই সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। 

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুতে টি২০আই সিরিজের মরণ বাঁচন ম্যাচ ভারতের। সিরিজে সমতা ফেরাতে গেলে জিততেই হবে। পিচ দেখে গাভাস্কার বলেছেন বড় রানের ম্য়াচ হবে। সেখানেও টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। এদিন ভারতীয় দলের প্রথম একাদশে হল তিন তিনটি পরিবর্তন। আগের ম্যাচের দল নিয়েই নামছে অস্ট্রেলিয়া।

ব্যাটসম্য়ানের স্বর্গে আগে বল নিল অস্ট্রেলিয়া

অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছেন, উইকেটে বোলারদের যদি কিছু সুবিধা পান তাহলে শুরুতেই পাবেন। আর এই ব্যাটিং উইকেটে বড় রান তাড়া করতে অসুবিধা হবে না। ভারত অধিনায়ক বিরাট কোহলি-ও ফিঞ্চকে সমর্থন করেছেন। তিনি জানান তাঁরাও আগে বল করতেই চেয়েছিলেন। আগের ম্যাচের পর ব্য়াটসম্য়ানদের শট বাছাই নিয়ে দলের মধ্যে কথা হয়েছে বলেও জানান তিনি।

এদিন ভারতীয় দলের প্রথম একাদশে প্রত্যাশা মতোই এলেন অলরাউন্ডার বিজয় শঙ্কর ও জোরে বোলার সিদ্ধার্থ কল। তাঁদের জায়গা করে দিলেন যথাক্রমে মায়াঙ্ক মার্কান্ডে ও উমেশ যাদব। বিশাখাত্তনমে তৃতীয় জোরে বোলারের অভাবে ভুগেছিল ভারত। সেই অভাব পূরণ করতে পারবেন বিজয়। আর উমেশের খারাপ পারফর্ম্যান্সের পর কলের সুযোগ পাওয়াটা প্রাপ্য ছিল।

সেই সঙ্গে দীর্ঘদিন একটানা খেলার পর বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মাকেও। কেএল রাহুল এই ম্য়াচেও দলে থাকলেন। রোহিতের বদলে খেলবেন শিখর ধাওয়ান। এছাড়া বাকি দল অপরিবর্তিতই রয়েছে।

দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ -

ভারত: শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, ক্রুণাল পাণ্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরা ও সিদ্ধার্থ কল।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডার্সি শর্ট, মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার হ্যান্ডসকম্ব (উইকেটরক্ষক), অ্যাশ্টন টার্নার, নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, ঝাই রিচার্ডসন, জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জাম্পা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+