'অজিরা আর আমাদের বন্ধু নয়' মন্তব্যের ব্যাখ্যা দিলেন বিরাট কোহলি
নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে কোহলি ফের টুইটারে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, সেদিনের মন্তব্যের সঠিক ব্যাখ্যা হয়নি। এখনও বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে।
নয়াদিল্লি, ৩০ মার্চ : ভারত অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে উঠেও কৈফিয়ত দিয়ে চলেছেন। তবে খেলার জন্য নয়, তাঁর একটি মন্তব্যের জন্য। জেতার পরে সাংবাদিক সম্মেলনে কোহলি বলেছিলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আর আমাদের বন্ধু নয়। সেই নিয়ে ক্রিকেট বিশ্বে নয়া বিতর্ক বাঁধে।
সেই মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে কোহলি ফের টুইটারে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, সেদিনের মন্তব্যের সঠিক ব্যাখ্যা হয়নি। এখনও বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে।

চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ভারত জয়লাভ করে। সিরিজ জিতে কোহলি বলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সম্পর্কে সিরিজের শুরুতে যেমন ধারণা তাঁর ছিল তা আমূল বদলে গিয়েছে। অজিরা আর তাঁর বন্ধু নয়।
যদিও এখন মত বদলে কোহলি জানাচ্ছেন, সমস্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য তিনি মন্তব্যটি করেননি। শুধু কয়েকটি নির্দিষ্ট অজি ক্রিকেটারের উদ্দেশে তিনি এই মন্তব্য করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলোরে যাদের সঙ্গে তিনি খেলেছেন তাদের সঙ্গে সম্পর্কে কখনও বদল হবে না বলেও মন্তব্য করেছেন কোহলি।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en-gb"><p lang="en" dir="ltr">1/2 My answer at the post match conference has been blown way out of proportion. I did not categorically say the whole Australian team but</p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/847294937041313792">30 March 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> <blockquote class="twitter-tweet blockquote" data-lang="en-gb"><p lang="en" dir="ltr">2/2only a couple of individuals.I continue to be in good terms with the few guys I know & who I've played with at RCB & that doesn't change.</p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/847295042226077697">30 March 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>











Click it and Unblock the Notifications