প্রথম শ্রেণির ক্রিকেটে বিরল রেকর্ডের মালিক অল রাউন্ডার জলজ সাক্সেনা
ভারতীয় দলে সুযোগ না পেয়েও নিশ্চুপে প্রথম শ্রেণির ক্রিকেটে এক অনন্য ও বিরল রেকর্ডের মালিক হলেন মধ্যপ্রদেশের অল রাউন্ডার জলজ সাক্সেনা। বিরল, কারণ ভারতীয় ক্রিকেটে এমন নজির কেউ গড়তে পারেননি।
ভারতীয় দলে সুযোগ না পেয়েও নিশ্চুপে প্রথম শ্রেণির ক্রিকেটে এক অনন্য ও বিরল রেকর্ডের মালিক হলেন মধ্যপ্রদেশের অল রাউন্ডার জলজ সাক্সেনা। ভারতীয় ক্রিকেটের পাশে ঠাঁই হল এই ৩২ বছরের ক্রিকেটারের।

কীভাবে নজির
কর্নাটকের বিভিন্ন মাঠে দলীপ ট্রফির ম্যাচ চলছে। এই টুর্নামেন্টে ইন্ডিয়া ব্লু দলে খেলছেন সাক্সেনা। সেখানেই এই বিরল রেকর্ডের মালিক হয়েছেন মধ্যপ্রদেশের এই অল রাউন্ডার।

কী রেকর্ড
ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির কেরিয়ারে ৬ হাজার রান ও তিনশো উইকেটের মালিক হয়েছেন জলজ সাক্সেনা। সবমিলিয়ে ১১৩টি প্রথম শ্রেণির ম্যাচে এখন ৬০৪৪ রান ও ৩০৫ উইকেটের মালিক ৩২ বছরের ক্রিকেটার।

তবু উপেক্ষিত জলজ
ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করেও ভারতীয় ক্রিকেট দলে ডাক পাননি মধ্যপ্রদেশের জলজ সাক্সেনা। আইপিএলে ২০ লাখে জলজ সাক্সেনাকে কিনেছিল দিল্লি ক্যাপিটলস।

তালিকায় অন্যান্যরা
জলজ সাক্সেনার মতোই প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ হাজার রান ও ৩০০ উইকেটের মালিক হয়েছেন কপিল দেব, রবি শাস্ত্রী, মনোজ প্রভাকর, মদন লাল, সঞ্জয় বাঙ্গার, সাইরাজ বাহুতুলে, এস আবিদ আলি, এস ভেঙ্কটরাঘবন, সেলিম দুরানি, এমএল জয়সিমহা, চান্দু সারওয়াতে, পলি উমরিগড়, বাপু বন্দকরনি, চান্দু বোরদে, সিকে নায়ডু, লালা অমরনাথ, বিজয় হাজারে ও ভিনু মানকড়।












Click it and Unblock the Notifications