অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত! কোভিড ধাক্কা সামলে আয়ারল্যান্ডকে হারাল ১৭৪ রানে

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পর আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। যদিও অধিনায়ক যশ ধুল-সহ ৬ জন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় তাঁরা ফের কবে মাঠে নামতে পারবেন তা অনিশ্চিত। আজ সকালে দলে করোনা হানা উপেক্ষা করেই ভারত জয় ছিনিয়ে নিল ১৭৪ রানে।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত! কোভিড ধাক্কা সামলে আয়ারল্যান্ডকে হারাল ১৭৪ রানে

(ছবি- বিসিসিআই টুইটার)

আয়ারল্যান্ড ম্যাচের আগে ভারতীয় শিবিরে উদ্বেগ ছড়িয়েছিল অধিনায়ক যশ ধুল, সিদ্ধার্থ যাদব, মানব পারেখ, বাসু বৎস, আরাধ্য যাদব ও শেখ রশিদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায়। তাঁদের সকলেই আইসোলেশনে রয়েছেন। ১৭ সদস্যের ভারতীয় দলের এই ৬ ক্রিকেটার আপাতত কবে মাঠে ফিরবেন তা নিয়ে সংশয় রয়েছে। যশ ধুল না থাকায় নেতৃত্বের দায়িত্ব বর্তায় নিশান্ত সিন্ধুর উপর। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলে এদিন অভিষেক হয় অনীশ্বর গৌতম ও গর্ব সাঙ্গওয়ানের।

ত্রিনিদাদের টারৌবার ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। ওপেনিং জুটিতে ১৬৪ রান যোগ করেন অঙ্গকৃষ রঘুবংশী ও হারনূর সিং। ১২টি চারের সাহায্যে সর্বাধিক ১০১ বলে ৮৮ রান করেন হারনূর। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অপরাজিত ১০০ করার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি আউট হয়েছিলেন ১ রানে। কিন্তু এদিন দলের মধ্যে সবচেয়ে বেশি রান করলেন। ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে রঘুবংশী করেন ৭৯ বলে ৭৯। রাজ বাওয়া ৪২, নিশান্ত ৩৬ রান করেন। ১টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ঝোড়ো ১৭ বলে ৩৯ করে অপরাজিত থাকেন রাজবর্ধন হঙ্গরগেকর। আয়ারল্যান্ডের সফলতম বোলার মুজামিল শেরজাদ, তিনি ৭৯ রানের বিনিময়ে তিন উইকেট নেন।

জবাবে খেলতে নেমে শুরু থেকেই চাপে ছিল আয়ারল্যান্ড। ২১.২ ওভারে ৬৬ রানে ৬ উইকেট পড়ে যায়। শেষে ৩৯ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় আইরিশরা। স্কট ম্যাকবেথ ৩২ ও জশুয়া কক্স ২৮ রান করেন। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের আটজন বোলারকে এদিন ব্যবহার করেন অধিনায়ক নিশান্ত। কৌশল তাম্বে, অনীশ্বর গৌতম ও গর্ব সাঙ্গওয়ান ২টি করে উইকেট দখল করেন। রাজবর্ধন হঙ্গরগেকর, রবি কুমার ও ভিকি অস্টওয়াল একটি করে উইকেট পেয়েছেন।

ম্যাচের সেরা হরনূর জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণ নিজের অভিজ্ঞতা ভাগ করে দলকে অনুপ্রাণিত রাখছেন। একঝাঁক ক্রিকেটারের করোনা সংক্রমণ ধরা পড়ার পরও ফোকাস স্থির রাখাতেই এদিনের জয় বলে উল্লেখ করেছেন নিশান্ত। ড্রেসিংরুমে লক্ষ্মণ, সাইরাজ বাহুতুলে, হৃষীকেশ কানিতকরদের উপস্থিতিও ভারতীয়দের মনোবল তুঙ্গে রেখেছে। গ্রুপ বি-তে ভারতের পয়েন্ট ২ ম্যাচে ৪। আয়ারল্যান্ডের এক ম্যাচে ২, দক্ষিণ আফ্রিকার ২ ম্যাচে ২। ভারতের পরের ম্যাচ উগান্ডার বিরুদ্ধে ২২ জানুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+