দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ হারলেও সিরিজ জিতল ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ হারলেও সিরিজ জিতল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জিতল ভারত।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ হারলেও সিরিজ জিতল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জিতল ভারত।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ হারলেও সিরিজ জিতল ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল

বর্ষশেষে ইস্ট লন্ডনের বাফালো পার্কে তৃতীয় ওডিআই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বসল ভারত। শেষ ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রিয়ম গর্গ হাফ সেঞ্চুরি করেন। ৭৬ বল খেলে ছটি বাউন্ডারির সাহায্যে ৫২ রান করেন গর্গ। যদিও এদিন সেই রান কাজে এল না। ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ১৯২ রান তোলে। ভারতের হয়ে অধিনায়ক প্রিয়ম গর্গ সর্বোচ্চ ৫২, তিলক ভর্মা ২৫ রান করেন।

জবাবে দক্ষিণ আফ্রিকা ১০ বল বাকি থাকতে, ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলে ম্যাচ জিতে নেয়। শেষ ওডিআই জিতলেও সিরিজের প্রথম দুই ওডিআই জিতে থাকার সুবাদে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারতীয় যুব দল।

ম্যাচের ঝলক দেখে নিন

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/BmfRw7Vt1Mg" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

উল্লেখ্য সিরিজের দ্বিতীয় ম্যাচে যশশ্বী জয়সওয়াল ৮৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েছিলেন। দলের হয়ে সিরিজের সেরা ব্যাটিং পারফর্ম্যান্স যশশ্বীর। প্রথম ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে ও দ্বিতীয় ওডিআইয়ে৮ উইকেটে ম্যাচ জেতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+