কবে থেকে শুরু কোহলিদের ওয়েস্ট ইন্ডিজ সফর, এক নজরে ক্রীড়াসূচি
৩ অগাস্ট থেকে শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি একনজরে
বিশ্বকাপের পর বাইশ গজে ফিরছে ভারতীয় দল। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে কোহলি অ্যান্ড কোম্পানিকে বিদায় নিতে হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে ফের ক্রিকেটে ফিরতে চলেছে মেন ইন ব্লু। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে ক্রিকেটে ফিরছে কোহলিরা। ৩ অগাস্ট থেকে শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু করবে মেন ইন ব্লু। এরপর তিন ম্যাচের ওয়ান ডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে কোহলিরা। পরের বছর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে ২০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টকে ফেকাস করে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চলেছে ভারতীয় দল।
ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি একনজরে

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে মেন ইন ব্লু
৩ অগাস্ট- প্রথম টি-টোয়েন্টি (ফ্লোরিডা)
৪ অগাস্ট-দ্বিতীয় টি-টোয়েন্টি(ফ্লোরিডা)
৬ অগাস্ট- তৃতীয় টি-টোয়েন্টি(গায়ানা)

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের ক্রীড়াসূচি
৮ অগাস্ট- প্রথম ওয়ান ডে ম্যাচ (গায়ানা)
১১ অগাস্ট-দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ(ত্রিনিদাদ)
১৪ অগাস্ট- তৃতীয় ওয়ান ডে ম্যাচ(ত্রিনিদাদ)

দুই ম্যাচের টেস্ট সিরিজের ক্রীড়াসূচি
২২ অগাস্ট থেকে ২৬ অগাস্ট- প্রথম টেস্ট (অ্যান্টিগা)
৩০ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর- দ্বিতীয় টেস্ট(জামাইকা)












Click it and Unblock the Notifications